বুধবার, ১৯ আগস্ট ২০২৬

ভাত-মাছ আর বিরিয়ানি খাব: সোহেল খান

বিনোদন ডেস্ক

আমি বাংলা খাবারের অপেক্ষায় আছি। কিন্তু এখনো মুখে তোলার সুযোগ পাইনি। সরাসরি এখানে চলে এসেছি। তবে খাওয়ার সময় হাতে রেখেছি।

আগামীকাল (১৬ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত আছি। ভাবছি, ভাত-মাছ আর বিরিয়ানি খাব। তা ছাড়া খাবার বিষয় না, আপনাদের এই ভালোবাসায় আমি মুগ্ধ।’— ঢাকায় এসে এভাবে কথাগুলো বলেন বলিউড অভিনেতা সোহেল খান।

সালমান খানের চ্যারিটেবল ট্রাস্টের ফ্যাশন ব্র্যান্ড ‘বিইং হিউম্যান’-এর আউটলেট উদ্বোধন করতে ঢাকায় এসেছেন সোহেল খান। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ২টা নাগাদ এই তারকা রাজধানীর বনানীর অনুষ্ঠানস্থলে পৌঁছান। সেখানে এসব কথা বলেন তিনি।

সালমান খানের পরিবর্তে ঢাকায় এসেছেন সোহেল খান। তাই খানিকটা নার্ভাস ছিলেন তিনি। তা উল্লেখ করে সোহেল খান বলেন, ‘সবাই সালমান খানের এই উদ্যোগের অংশীদার। অথচ আমি এখানে নামার আগে খুব নার্ভাস ছিলাম। মনে মনে ভাবছিলাম, সালমানের বদলে আপনারা আমাকে গ্রহণ করবেন তো!’

সালমান খান ঢাকায় না আসার কারণ ব্যাখ্যা করে সোহেল খান বলেন, ‘সালমান এখন অনেক ব্যস্ত; ওর হাতে অনেক কাজ। এজন্যই ওর পরিবর্তে আমি এসেছি।’

রাজধানীর বনানীতে ‘বিইং হিউম্যান’-এর নতুন আউটলেট। সেখানে তাকে নেচে-গেয়ে বরণ করে নেন একদল নৃত্যশিল্পী। এসময় সোহেল খান নিজেও নৃত্যশিল্পীদের সঙ্গে নাচেন। উদ্বোধনী অনুষ্ঠানে সোহেল খানের সঙ্গে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির সিইও সঞ্জিব রাও এবং সালমান খানের ভাতিজা আয়ান অগ্নিহোত্রি।

২০১২ সালে অসহায় মানুষের পাশে দাঁড়াতে ভারতের মুম্বাইতে শুরু হয় ‘বিইং হিউম্যান’-এর পথচলা। পোশাকের এই ব্র্যান্ডটির বিক্রয়ের লভ্যাংশের একটা অংশ ব্যয় করা হয় পিছিয়ে থাকা জনগোষ্ঠীর শিক্ষা ও স্বাস্থ্য খাতে। এ পর্যন্ত বিশ্বের ১৫টি দেশে ৫০০ বেশি আউটলেট রয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ...

জামালখান গ্রান্ড শিকদার হোটেলে নোংরা-অপরিচ্ছন্ন-অস্বাস্থ্যকর খাদ্যপণ্য রান্না

হেলদি ওয়ার্ড খ্যাত জামালখানে দীর্ঘদিন ধরে খাবার হোটেল হিসেবে...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায়...

আরও পড়ুন

চট্টগ্রাম বিআরটিএ কার্যালয়ে অভিযানে দুই দালালকে কারাদণ্ড

চট্টগ্রামে বিআরটিএ’র কার্যালয়ের অভিযানে দুই দালালকে আটকের পর বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। বুধবার (১৯ আগস্ট) হাটহাজারী নতুনপাড়া এলাকার বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ে...

আলীকদম সীমান্তে মিয়ানমারের ১৪ নাগরিক আটক, পুলিশের কাছে হস্তান্তর

বান্দরবানের আলীকদম সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের পর মিয়ানমারের ১৪ নাগরিককে হেফাজতে নিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটক ব্যক্তিরা সবাই মিয়ানমারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর...

চট্টগ্রামে ভেজাল মার্জারিন তৈরি, কোয়ালিটি ফুডকে ৪ লাখ টাকা জরিমানা

মানবস্বাস্থ্যের জন্য ক্ষতিকর, পরিবেশে অনিবন্ধিতভাবে ভেজাল মার্জারিন উৎপাদনের অভিযোগে চট্টগ্রামে কোয়ালিটি ফুড প্রোডাক্টসকে ৪ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ।বুধবার (১৯ আগস্ট)...

ধরা খেল চট্টগ্রামের দস্তগীর হোটেল, নলা ও পায়ার নামে এসব কী খাওয়ানো হচ্ছে!

নগরীর মোমিন রোডস্থ দস্তগীর হোটেল। এ সময় সামাজিক যোগাযোগ মাধ্যমে গরুর নলা ও নেহারির জন্য বিখ্যাত হয়ে ওঠা এই দস্তগীর হোটেল অবশেষে ধরা খেল...