বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

আকবরশাহতে অস্ত্রসহ ৫ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানার লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে চারটি চোরাই মোটরসাইকেল, ২৩টি বিভিন্ন ব্রান্ডের মোবাইল, দেশীয় অস্ত্র-গুলি ও বিপুল পরিমাণ চোরাই পণ্যসহ ৫ ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (১২ সেপ্টেম্বর) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লতিফপুর পাকা রাস্তার মাথা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, মাসুদ আলম হিরো (২৩), মানিক সোহেল (৩২), মুহাম্মদ সাজু (৩৪), মো. শামসুল আরেফিন খান (২৩) ও মো. শফিকুল ইসলাম কাজল (২৯)।

আকবর শাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়ালি উদ্দিন আকবর বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আকবরশাহ থানার লতিফপুর এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির প্রস্তুতিকালে ৫ ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে। এই সময় তাদের কাছ থেকে ৭টি মোবাইলসহ বিভিন্ন চোরাই মালামাল উদ্ধার করা হয়। পরবর্তীতে আসামিদের নিয়ে সোনাইছড়ি রোড এলাকা ও সীতাকুণ্ড থানার ভাটিয়ারী এলাকায় অভিযান পরিচালনা করে ৪টি চোরাই মোটরসাইকেল, ১টি দেশীয় তৈরি এলজি, ২ রাউন্ড কার্তুজ, ১টি ল্যাপটপ, ৩টি ট্যাব, ২৩টি বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল সেট, ১টি স্টিলের ফোল্ডিং টিপ ছোরা, ১টি মিনি জেনারেটর, ১টি এডজাস্ট ফ্যান, ২টি স্ট্যাবিলাইজার, ১টি পুরাতন এয়ার প্রেসার মেশিন, ৫টি বিভিন্ন মডেলের পুরাতন ওয়াটার পাম্প, ১১ কয়েল ক্যাবল, ২০টি বিভিন্ন মডেলের মোবাইল চার্জার, ২০টি বিভিন্ন মডেলের চার্জার ক্যাবল, ১৭টি এয়ার ফোনসহ বিপুল পরিমাণ চোরাই মালামাল উদ্ধার করা হয়।

ওসি আরও বলেন, গ্রেপ্তার মাসুদ আলম হিরোর বিরুদ্ধে বিভিন্ন থানায় ডাকাতি, অস্ত্র, মাদকসহ ১০টি মামলা, মানিক সোহেলের বিরুদ্ধে ৩টি মামলা, সাজুর বিরুদ্ধে ৫টি মামলা, শামসুল আরেফিন খান হৃদয়ের বিরুদ্ধে ৪টি মামলা ও শফিকুল ইসলামের বিরুদ্ধে ২টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে আকবরশাহ থানায় ২টি মামলা দায়ের করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...