বুধবার, ১৯ আগস্ট ২০২৬

বাংলাদেশের জনগণের জন্য দোয়া চাই: শেখ হাসিনা

চট্টগ্রাম নিউজ ডটকম

বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হৃদয়ে, দেশ ও দেশের মানুষের জন্য ভালবাসা, প্রার্থনা, চাওয়া কতখানি জুড়ে আছে, তা এ লেখাই বলে দেয়।

ভারত সফরের চতুর্থ দিন বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) হযরত খাজা গরীবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতী (রহঃ) আজমীর শরীফ এর মাজার জিয়ারত করেন।

দরগাহের পরিদর্শন বইয়ে বাংলাদেশের সরকারপ্রধান লিখেছেন, ‘বাংলাদেশের জনগণের জন্য দোয়া চাই।’
পরিদর্শন বইয়ে প্রধানমন্ত্রীর এ লেখাটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, আজমীর শরিফে পৌঁছে প্রধানমন্ত্রী নফল নামাজ আদায় ও মোনাজাত করেন। মোনাজাতে দেশ, জাতি এবং গোটা মুসলিম উম্মাহর উন্নতি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন তিনি।

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর আমন্ত্রণে চারদিনের সরকারি সফরে গত ৫ সেপ্টেম্বর নয়াদিল্লি পৌঁছান প্রধানমন্ত্রী।

দিল্লিতে সুফি সাধক নিজামুদ্দিন আউলিয়ার দরগাহ জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার এ সফর শুরু করেছিলেন। আর আজমির শরিফে খাজা গরিবে নেওয়াজ মঈনুদ্দিন চিশতির দরগাহ জিয়ারতের মাধ্যমে প্রধানমন্ত্রী তার সফর শেষ করছেন।

বৃহস্পতিবারই (৮ সেপ্টেম্বর) ঢাকায় ফিরে আসবেন সরকার প্রধান।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নৌবাহিনীর আয়োজনে চট্টগ্রামে রাসায়নিক দুর্যোগ মোকাবিলার যৌথ মহড়া

কেমিক্যাল ডিজাস্টার রেসপন্স টিমের (সিডিআরটি) আভিযানিক সক্ষমতা ও প্রস্তুতি...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল ফুটবল

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে জাতীয় রাজস্ব বোর্ডও মুক্ত ছিল না: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণের অভিশাপ...

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে...

চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে...

আরও পড়ুন

সৎ অফিসারদের আরও বেশি কাজ করার সুযোগ দিতে চাই: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, “আমরা চাই সবাইকে নিয়ে দেশটিকে গঠন করার জন্য। আমরা চাই যারা সৎ, যারা দক্ষ অফিসার আছেন তাদেরকে আরও বেশি করে...

সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘সমাজের সবাই একটু একটু করে এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব।’মানবিক ও সামাজিক উদ্যোগে বেসরকারি খাতকে সরকারের পক্ষ...

চট্টগ্রামে মঙ্গলবার থেকে চালু হচ্ছে বিআরটিসির ‘মহিলা বাস’ সার্ভিস

চট্টগ্রাম নগরীতে গণপরিবহনে নারীদের যাতায়াত আরও নিরাপদ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করতে মঙ্গলবার ১৮ আগস্ট থেকে বিআরটিসির ‘মহিলা বাস সার্ভিস’ চালু হতে যাচ্ছে। সম্পূর্ণ নারী চালক...

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

শিক্ষকরা সমাজের ‘আলোকবর্তিকা’ হিসেবে অভিহিত করে অবসরকালীন সুবিধার অর্থের জন্য তাদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না বলে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।শনিবার (১৫...