বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রামে সফল ‘এওয়াক ক্র্যানিওটমি’র সাহায্যে ব্রেইন টিউমার অপা‌রেশন

নিজস্ব প্রতি‌বেদক

নগরীর সর্ববৃহৎ হাসপাতাল এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম সম্প্রতি প্রথমবারের মতো আধুনিক চিকিৎসা পদ্ধতি ‘এওয়াক ক্র্যানিওটমি’র (Awake Craniotomy) সাহায্যে ব্রেইন টিউমারের সফল সার্জারি সম্পন্ন করেছে। হাসপাতালটির নিউরোসার্জারি বিভাগের সিনিয়র কনসালটেন্ট ও কো-অর্ডিনেটর ডা. মো. আনিসুল ইসলাম খান ও তার দল এ সার্জারি পরিচালনা করেন।

ব্রেইন টিউমার সার্জারিতে সাফল্য অর্জন উপলক্ষ্যে হসপিটাল অডিটোরিয়ামে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ডা. মো. আনিসুল ইসলাম খান পুরো চিকিৎসা প্রক্রিয়া বর্ণনা করেন। তার বর্ণনা অনুযায়ী, ৩৬ বছর বয়সী রোগী মো. নুরুল মাসুদ (কক্সবাজার জেলার উখিয়ার বাসিন্দা এবং পেশায় একজন শিক্ষক) বেশ কিছুদিন ধরে খিঁচুনি এবং বাম হাতের দুটো আঙ্গুলে অসাড়তায় ভুগছিলেন। মাঝে মাঝে খিঁচুনি এতো তীব্র হতো যে, জিহ্বাও কেটে যেত। বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা এবং ব্রেইন-এর এমআরআই (MRI) করে ব্রেইন টিউমার সনাক্ত হয়। টিউমারটি ছিল ব্রেইন-এর ডান পাশের ‘মটর স্ট্রিপ’-এর উপর, যা মূলত বাম হাত এবং পা নিয়ন্ত্রণ করে থাকে। এইসব স্থানের টিউমার সার্জারি করা কিছুটা ঝুঁকিপূর্ণ। একটু ভুল হলেই বিপরীত দিকের হাত-পা অবশ হওয়ার ঝুঁকি থাকে। সার্বিক অবস্থা বিবেচনা করে রোগীকে অজ্ঞান না করেই সার্জারির সিদ্ধান্ত নেওয়া হয়। রোগী এবং রোগীর অভিভাবকদের ব্যাপারটি অবগত করা হয় এবং তারা সার্জারির বিষয়ে সম্মতি দেন।

গত ২৫ আগস্ট তারিখে সার্জারি করা হয়। অপারেশন চলাকালীন রোগী স্বাভাবিক আলাপচারিতা চালিয়ে যান এবং বাম হাত-পা নাড়াতে সক্ষম ছিলেন। সার্জারি প্রক্রিয়া শেষে গত ৩০ আগস্ট রোগীকে ছাড়পত্র দেওয়া হয় এবং ৩ সেপ্টেম্বর মাথার সেলাই কাটা হয়। রোগী বর্তমানে সুস্থ আছেন।

এমন সাফল্যে এভারকেয়ার হসপিটাল চট্টগ্রাম-এর মহাব্যবস্থাপক ডা. ফজলে আকবর বলেন, “আমরা বরাবরই বাংলাদেশে বিশ্বমানের স্বাস্থ্যসেবা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ। প্রতিশ্রুতি রক্ষার ধারাবাহিকতায় অর্জিত হলো আরও একটি মাইলফলক। এবার ব্রেইন টিউমার সার্জারির আধুনিক প্রযুক্তি এওয়াক ক্র্যানিওটমি ব্যবহারে সাফল্য অর্জন করলো আমাদের হাসপাতালের দক্ষ ও অভিজ্ঞ নিউরোসার্জারি দল। এটা আমাদের হাসপাতালের জন্য অত্যন্ত গর্বের এবং আমাদের রোগীদের আস্থা ও বিশ্বস্ততা অর্জনের পথে আরও অনেক দূর এগিয়ে যাওয়া।”

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

ফটিকছড়িতে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, স্বামী পলাতক

চট্টগ্রামের ফটিকছড়িতে সামিহা হাকিম নেহা (১৯) নামে এক গৃহবধূর...

হাটহাজারীতে প্রাইভেটকার-সিএনজি সংঘর্ষে নিহত ১, আহত ৮

চট্টগ্রামের হাটহাজারীতে প্রাইভেটকার ও সিএনজি অটোরিকশার সংঘর্ষে এইচএসসি পরীক্ষার্থীসহ...

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে সীতাকুণ্ডে দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়া

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিকে কেন্দ্র করে সীতাকুণ্ডে দুই নেতার অনুসারীদের...

চট্টগ্রামের ডবলমুরিংয়ে গাঁজা ও মাদকসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরের ডবলমুরিং এলাকায় অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজা...

সীতাকুন্ডের কোস্ট গার্ডের অভিযানে ৪১০ বস্তা ইউরিয়া সারসহ বোট জব্দ

সীতাকুন্ড উপজেলার থানাধীন বাড়বকুন্ড ঘাটে বিশেষ অভিযান চালিয়ে ৪১০...

বান্দরবানে র‍্যাবের অভিযানে ৪ মাসের অপহৃত শিশু উদ্ধার, গ্রেপ্তার ২

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে চার মাস বয়সী শিশু অপহরণ ও মুক্তিপণ...

আরও পড়ুন

পার্কভিউ হসপিটাল লিমিটেড ও মেঘনা ব্যাংক পিএলসির মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষর

পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং মেঘনা ব্যাংক পিএলসির কর্মকর্তা-কর্মচারী ও সংশ্লিষ্ট সদস্যদের জন্য উন্নত ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে পার্কভিউ হসপিটাল লিমিটেড এবং মেঘনা...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও অর্থবহ করে তোলার লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম সোসাইটি অব ইন্টারভেনশনাল কার্ডিওলজি (Chattogram Society...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রাম প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির জরুরি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম  প্রাইভেট ক্লিনিক মালিক সমিতির এক জরুরি সভা আজ শেভরন প্রাইভেট লিমিটেডে অনুষ্ঠিত হয়।সভায় সভাপতিত্ব করেন সমিতির সহ-সভাপতি ডা. কিউ এম অহিদুল আলম এবং...