বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬

চকরিয়া পৌরসভা আ.লীগের সম্মেলন ও কাউন্সিলে সভাপতি লিটু, সা.সম্পাদক আলমগীর নির্বাচিত

মোহাম্মদ রিদুয়ান হাফিজ, চকরিয়া প্রতিনিধিঃ

চকরিয়া পৌরসভা আওয়ামীলীগের সম্মেলন ও কাউন্সিল সম্পন্ন হয়েছে।

রবিবার (৪ সেপ্টেম্বর) সকাল ১১ টার সময় চকরিয়া ফাসিয়াখালীস্থ এটিএন পার্ক কমিউনিটি সেন্টারে জাহেদুল ইসলাম লিটুর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আতিক উদ্দিন চৌধুরীর সঞ্চালনে সম্মেলন অনুষ্ঠিত হয়।

উক্ত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামীলীগের কার্যনির্বাহী কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তাফা।

উক্ত সম্মেলন ও কাউন্সিলের কার্যক্রম উদ্বোধন করেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও চকরিয়া -পেকুয়া আসনের সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে কক্সবাজার জেলা আওয়ামীলীগের সভাপতি ও কুতুবদিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট ফরিদুল আলম চৌধুরী, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও কক্সবাজার পৌরসভার মেয়র মুজিবুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান, কক্সবাজার জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান রেজাউল করিম,কক্সবাজার জেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক এডভোকেট রনজিত দাশ,কক্সবাজার জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান চৌধুরী এবং কক্সবাজার জেলা আওয়ামীলীগের বন ও বিষয়ক সম্পাদক লায়ন কমর উদ্দিন আহমেদ।

প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব গিয়াস উদ্দিন চৌধুরী। বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কক্সবাজার জেলা আওয়ামীলীগের সদস্য এটিএম জিয়া উদ্দিন চৌধুরী জিয়া ও আমিনুর রশিদ দুলাল।

এছাড়া জেলা,উপজেলা এবং পৌরসভা আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সম্মেলন শেষে বিকাল ৩ টার কাউন্সিল অধিবেশন শুরু হয়।উক্ত কাউন্সিল অধিবেশনে কাউন্সিলরগণ তাদের ভোট প্রয়োগের মধ্যে দিয়ে সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত করেন।

কাউন্সিলদের সরাসরি ভোটে জাহেদুল ইসলাম লিটু সভাপতি ও লায়ন আলমগীর চৌধুরী সাধারণ সম্পাদক নির্বাচিত হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

জীবিত-মৃত তেলাপোকা-ছাড়পোকার বিচরণ, রাজবাড়ী রেস্তোরাঁকে ৬ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে সিটি রাজবাড়ী রেস্তোরাঁয় মোবাইল কোর্ট পরিচালনা করে রেস্তোরাঁটির...

চট্টগ্রামের হালিশহরে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের হালিশহরে নিজ বাসা থেকে বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক...

অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে জঙ্গল সলিমপুরে র‍্যাব-বিজিবির যৌথ অভিযান

চট্টগ্রামের সীতাকুণ্ডের দুর্গম জঙ্গল সলিমপুরে অপরাধীদের আস্তানা গুঁড়িয়ে দিতে...

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে আ. লীগ নেতার মৃত্যু

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে নুর ইসলাম নুর ইসলাম (৫৫)  নামে...

জ্বালানি সংকট থেকে দেশকে বের করে আনতে সমন্বিত কর্মপরিকল্পনা বাস্তবায়ন করছে সরকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দীর্ঘদিনের অপর্যাপ্ত গ্যাস অনুসন্ধান ও...

বোয়ালখালীতে মাদ্রাসা ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় রাইসা আনঞ্জুম রামিসা নামের (১৬) এক...

আরও পড়ুন

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী ও দলের চেয়ারম্যান তারেক রহমান তাঁর বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা...

দীর্ঘ সংগ্রামের পর গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করতে পেরেছি: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বিএনপি শুধু বহুদলীয় গণতন্ত্রই ফিরিয়ে আনেনি, সংসদীয় গণতন্ত্রও এ দলের হাত ধরে এসেছে। তিনি বলেন, বর্তমান সরকার প্রতিটি নাগরিকের সাংবিধানিক...

রামগড়ে বিএনপি’র ৪৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি'র ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রামগড়ে শোভা যাত্রা, কেক কাটা ও আলোচনা সভার মধ্যে দিয়ে রামগড়  উপজেলা ও...

লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

বান্দরবানের লামায় বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) লামা উপজেলা বিএনপি (একাংশ) ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত...