বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

লায়ন হেলাল উদ্দিন

নির্বাচন নিয়ে টালবাহানা দৃশ্যমাণ হলে পালিয়ে যেতে ২৪ ঘন্টা সময়ও দেয়া হবে না

মোহাম্মদ রিয়াদ হোসেন :

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপি’র সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন বলেছেন, আগামী ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু নির্বাচন দিয়ে দেশের মানুষকে তাদের মালিকানা ফিরিয়ে দিতে হবে। নির্বাচন নিয়ে কোনো টালবাহানা দেশের মানুষ সহ্য করবেনা। মানুষ যাকে যোগ্য মনে করবে তাকে ক্ষমতায় বসাবে। টানা ১৫বছরে ফ্যাসিবাদের শাসনামলে দেশের মানুষ নানা নির্যাতন, নিপীড়ন হয়েছে। হাজার হাজার মানুষ প্রাণ হারিয়েছে। বহু রক্তের বিনিময়ে আমরা ৫আগস্ট পেয়েছি। স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও তার দোসররা এখনও রয়েছে গেছে। তারা আড়ালে থেকে দেশ বিরোধি নানাধরনের ষড়যন্ত্র করে যাচ্ছে। তারা ধর্ষণ, মব জাস্টিস ও সন্ত্রাসবাদকে উস্কে দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। এ পরিস্থিতি থেকে উত্তরনে দেশের স্বার্থে, জনমানুষের স্বার্থে প্রশাসনকে বিএনপি নেতাকর্মীদের সহযোগিতা করার আহবান জানান তিনি।

তিনি আজ বৃহস্পতিবার (১৩ মার্চ )বিকালে বিএনপি’র কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী আনোয়ারা চাতুরী চৌমহনী বাজারে ৮নং চাতুরী ইউনিয়ন বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। এসময় তিনি আরো বলেন, গত ১৫বছর আওয়ামী দুঃশাসনের মাধ্যমে সারাদেশে মাদক, সন্ত্রাস, গুম, খুন ও দুর্নীতির যে আখড়া তৈরী করেছে তা সমূলে উৎপাটন করতে হবে। একিসাথে আগামী জাতীয় নির্বাচনের মাধ্যমে সংসদীয় সরকার গঠন না হওয়া পর্যন্ত গণমানুষের জানমাল রক্ষা ও নিরাপত্তা নিশ্চিতে ভ্যানগার্ড হিসেবে ছাত্রদল, যুবদল সহ বিএনপি অঙ্গসংগঠনের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। সেসাথে একটি আদর্শিক, সাম্য-মানবিক বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে দেশনায়ক তারেক রমানকে সহযোগিতা করতে বিএনপির নেতাকর্মী ও জনগণের সহযোগিতা কামনা করেন লায়ন হেলাল উদ্দিন।

আনোয়ারা উপজেলা বিএনপি’র যুগ্ন আহবায়ক সরোয়ার হোসেন মাসুদের সভাপতিত্বে ও উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জাকির হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত দোয়া ও ইফাতার মাহফিলে আরো উপস্থিত ছিলেন আহবায়ক কমিটির সদস্য এস এম মোজাম্মেল হক, আখতারুজ্জান, নুরুল হুদা, মামুন খান, মোস্তাক আহমদ, দিল মোহাম্মদ মনজু, নুরুল ইসলাম, আবু ছালেহ, কনক চৌধুরী, আবু ছাদেক,ফেরদৌস আহমেদ,মনছুর মেম্বার,জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক ইকবাল হায়দার চৌধুরী, যুবদল নেতা জিয়াউল কাদের জিয়া, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক ও দপ্তরের বিশেষ দায়িত্ব নুর শাহেদ খাঁন রিপন, সোহেল উদ্দিন, মো: আলম, মো. আমিন, কাজি পারভেজ, ওসমান সিকদার, আবু ছৈয়দ, নুরুল কবির রানা, শোয়াইবুল ইসলাম, আলফাজুর রহমান আরিফ, আরিফ হোসেন, বাবলু খান, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক আবু তৈয়ব মাহির, মো: হাসান, মো: মুছা, সাইফুদ্দীন দস্তগীর, ফরহাদ করিম, উপজেলা ছাত্রদল নেতা মোফাচ্ছল হোসেন জুয়েল, রাশেদ, হান্নান, সোহেল, কলেজ ছাত্রদল নেতা বোরহান উদ্দিন মো: তারেক শফিউল আলম চৌধুরী, রাকিব উদ্দিন মিনহাজ।

আর এইচ/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ৬০ মিলিমিটার বৃষ্টিতে তলিয়ে গেছে নিচু এলাকা

টানা বৃষ্টিতে চট্টগ্রাম নগরীর প্রবর্তক মোড়সহ নগরের নিচু এলাকাগুলো...

চট্টগ্রামে নবনির্মিত নেভি মেডিকেল কলেজের উদ্বোধন

চট্টগ্রামের বানৌজা ঈসা খান সংলগ্ন বন্দরটিলা এলাকায় নবনির্মিত বাংলাদেশ...

সংসদে অসুস্থ জামায়াত এমপির খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদের অধিবেশন চলাকালে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছিলেন বিরোধী...

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম...

১ মে বিটিভি চট্টগ্রাম কেন্দ্রে বুদ্ধ পূর্ণিমার বিশেষ অনুষ্ঠান ‘জগতপূজ্য তথাগত’

বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে বিশেষ...

আরও পড়ুন

চট্টগ্রামের জলাবদ্ধতা নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখপ্রকাশ

চট্টগ্রাম নগরের জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, দ্রুততম সময়ের মধ্যে এই সংকট থেকে চট্টগ্রামের মানুষকে মুক্তি দিতে সরকার...

চট্টগ্রামে কর্ণফুলীতে দেয়াল চাপা পড়ে নারীর মৃত্যু

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় অতিবৃষ্টির কারণে দেয়াল ধসে দেলোয়ারা বেগম (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় শিশুসহ আরও ৩জন আহত হয়েছে বলে জানা...

ভয়াল ২৯ এপ্রিল, দেখতে দেখতে পূর্ণ হলো ৩৫ বছর

সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি, সূর্যের আলো উঠেনি। সবার মুখে মুখে একটি শব্দ, আজ ১০ নাম্বার মহাবিপদ সংকেত। তবু্ও থেমে ছিলোনা মানুষের কর্ম ব্যস্ততা।...

বোয়ালখালীতে বিদ্যুস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের বোয়ালখালীতে মুরগীর খামারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রনি চৌধুরী (৩৫) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার আহলা করলডেঙ্গা ইউনিয়নের ৯ নাম্বার ওয়ার্ডের...