শনিবার, ১৩ জুন ২০২৬

আহবায়ক আবদুর রহমান, সদস্য সচিব হুসাইন মাসুম

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের কমিটি ঘোষণা

চট্টগ্রাম নিউজ ডেস্ক:

চট্টগ্রামের নয়টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে ২০৮ সদস্যের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম শাখার কমিটি ঘোষণা করা হয়েছে।

শুক্রবার (১৪ মার্চ) সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন অফিসিয়াল পেইজে এই কমিটি প্রকাশিত হয়।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এর কেন্দ্রীয় আহ্বায়ক এম. জে. এইচ মঞ্জু ও কেন্দ্রীয় সদস্য সচিব আতিক শাহরিয়া স্বাক্ষরিত
চট্টগ্রাম শাখার কমিটির আহ্বায়ক সাউদার্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী আব্দুর রহমান। কমিটির সদস্য সচিব চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী হুসাইন মাসুম, মূখ্য সংগঠক ইস্ট ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের শিক্ষার্থী রুবায়েত সম্রাট এবং মুখপাত্র চট্টগ্রাম ইন্ডিপেন্ডেন্ট বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী তানিয়া আক্তার ।

চট্টগ্রামের ৯ টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রায় সব বিশ্ববিদ্যালয়ের এবং সব বিভাগের বিভিন্ন বর্ষের সম্মুখসারির আন্দোলনকারীদের নিয়ে উক্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানা যায়।

মূলত অরাজনৈতিক এই প্লার্টফর্মটি বিচার এবং সংস্কার এর কাজকে ত্বরান্বিত করার লক্ষ্যে কাজ করবে। এই প্লার্টফর্ম ক্যাম্পাস ও ক্যাম্পাসের বাইরে জুলাইয়ের স্মৃতি জুলাইলে নিয়ে কাজ করতে এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের যৌক্তিক দাবি ও প্রয়োজনীয় সংস্কারের জন্যই এই কমিটি কাজ করবে বলে জানিয়েছেন কমিটির সদস্যরা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক চৌধুরী সিয়াম ইলাহী বলেন, ‘ঢাকার পরে আমরা চট্টগ্রামকে কল্পনা করি সব সময়। ১৫ই জুলাই যখন চবি আন্দোলনে যুক্ত হতে পারেনি সেদিনই চট্টগ্রামের সকল প্রাইভেট বিশ্ববিদ্যালয় এক হয়ে সন্ত্রাসী ছাত্রলীগকে প্রতিহত করতে সক্ষম হয়। আমাদের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এর যে কমিটি আজ হয়েছে; এতে আমরা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের যারা বিভিন্নভাবে আন্দোলনে অবদান রেখেও এতদিন হারিয়ে গিয়েছিল তাদের সামনে এনেছি। আশা রাখছি, এই কমিটি চট্টগ্রামে এখনো যেই আন্দোলনকারীদের মামলা নিষ্পত্তি হয়নি তা নিষ্পত্তি করনের জন্য কাজ করার মাধ্যমেই নিজেদের সাংগঠনিক কাজ শুরু করবে।

কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক রিদুয়ান সিদ্দিকী বলেন ‘নব গঠিত কমিটির সবাইকে অভিনন্দন, চট্টগ্রামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের যে অবদান তা অনস্বীকার্য। প্রাইভেট বিশ্ববিদ্যালয় অবদানগুলোলে সমুন্নত রাখতে এবং প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ করবে এই কমিটি’।

কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব খলিলুর রহমান মুজাহিদ বলেন ‘ এই কমিটিতে যারা দায়িত্বে এসেছেন তারা নিঃসন্দেহে পরিক্ষিত যোদ্ধা,জুলাইয়ের মূল বিপ্লবী। আশা রাখছি,আমাদের জুলাইয়ের যে প্রেরণা তাকে সামনে রেখেই কাজ করে যাবে এই কমিটি’।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

রাউজানে প্রকাশ্যে গুলি করে যুবদল নেতা মাসুদকে হত্যা

রাউজানে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে রাঙ্গুনিয়া উপজেলা...

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী...

কক্সবাজার পিএমখালীতে ‘পাতলী খাল পুনঃখনন’ কাজের উদ্বোধন শেষে সমাবেশে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বর্তমান সরকারের অন্যতম...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে...

আরও পড়ুন

শহীদ ওয়াসিমের কবর জিয়ারত করলেন প্রধানমন্ত্রী, পরিবারকে ২০ লাখ টাকার আর্থিক সহায়তা প্রদান

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ মো. ওয়াসিমের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।শনিবার(১৩ জুন) বিকেলে তিনি কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিমের কবরস্থানে গিয়ে শ্রদ্ধা...

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান, রোপণ করলেন গাছের চারা

কক্সবাজারের চকরিয়া উপজেলার ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এসময় তাঁর সঙ্গে ছিলেন সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।আজ শনিবার (১৩...

জাতীয় দলের ক্রিকেটার নাঈমকে পিটিয়ে থানায় নিল পুলিশ, এসআইসহ তিনজন প্রত্যাহার

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটার নাঈম হাসানকে অটোরিকশা থেকে নামিয়ে মারধরের অভিযোগ উঠেছে পুলিশের বিরুদ্ধে।গতকাল শুক্রবার রাতে চট্টগ্রাম নগরের লালখান বাজার এলাকায় এ ঘটনা...

জাতীয় স্কুল ক্রিকেটের চট্টগ্রাম পর্বে সানশাইন গ্রামার স্কুল চ্যাম্পিয়ন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট প্রতিযোগিতার চট্টগ্রাম পর্বের শিরোপা জিতেছে সানশাইন গ্রামার স্কুল।আজ শুক্রবার চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত চট্টগ্রাম অঞ্চলের...