মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারো ঘুরে দাঁড়িয়েছে: মশিউর রহমান

নিজস্ব প্রতিবেদক

জাতীয় শোক দিবস উপলক্ষে আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের উদ্যোগে আজ ৩১ আগস্ট বুধবার নগরীর হোটেল এশিয়ান এসআর হল রুমে এক দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বাপ্পি দেববর্মনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বন ও পরিবেশ সম্পাদক এবং আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের প্রধান উপদেষ্টা আলহাজ্ব মশিউর রহমান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক আব্দুল আহাদ, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশন ৩১নং আলকরন ওয়ার্ডের কাউন্সিলর আব্দুস সালাম মাসুম, মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি শফিউল আজম বাহার।

আলহাজ্ব মশিউর রহমান চৌধুরী বলেন, জাতির পিতাকে হারানোর শোককে শক্তিতে পরিণত করে বিএনপি-জামাতের দেশ বিরোধী নৈরাজ্যের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ ভাবে মাঠে নামতে হবে। জাতির পিতাকে সপরিবারে হত্যার মধ্যদিয়ে স্বাধীনতা বিরোধীরা এদেশকে পাকিস্তান বানাতে চেয়েছিল। কিন্তু তাদের সেই স্বপ্ন সফল হয়নি। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আবারো ঘুরে দাঁড়িয়েছে।

উক্ত আলোচনা সভাটি যৌথ ভাবে সঞ্চালনা করেন আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির যুগ্ন সম্পাদক শ্যাম দুলাল ও দপ্তর সম্পাদক পুজা দত্ত।

এই ছাড়াও আলোকিত গার্মেন্টস শ্রমিক ফেডারেশন এর কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ এবং গার্মেন্টস কারখানার শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির আল-হেলাল হোটেল এন্ড রেস্টুরেন্টকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।রবিবার (৩০ আগস্ট) জেলা প্রশাসনের...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে।রোববার (৩০ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখার উপ-সচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী হত্যা মামলায় মো. জলিল শরিফ নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।রোববার (৩০ আগস্ট) চট্টগ্রামের...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া টার্মিনাল শুধু চীনের জন্য নয়, বিশ্বের জন্যও একটি গুরুত্বপূর্ণ লজিস্টিকস ও বাণিজ্যিক কেন্দ্র হিসেবে গড়ে...