বুধবার, ৫ আগস্ট ২০২৬

গোমতী নদীতে গোসল করতে গিয়ে লাশ হলো নুসরাত

মোঃ ফারুক হোসেন, মাটিরাঙ্গা প্রতিনিধি

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় পানিতে ডুবে নুসরাত জাহান (১৬) নামের একজন যুবতী নিহত হয়েছে।

রবিবার (২৮ আগষ্ট) বেলা সাড়ে ১১ টার দিকে মাটিরাঙ্গার বেলছড়ির গোমতী নদীতে গোসল করতে নেমে ডুবে যায় নুসরাত। ফায়ার সার্ভিস ও স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা করে উদ্ধার করতে সক্ষম হয়।

স্বজনরা জানান, সকালে নুসরাত সহ ৫ জন সহপাঠী গোসল করতে নেমে ২ জন ডুবে যায়। স্থানীয় লোকজন একজনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়। পরে মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের কর্মীরা ও স্থানীয়রা ঘন্টা ব্যাপী চেষ্টা করে নুসরাতকে উদ্ধার করে। পরে, মাটিরাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহত নুসরাত জাহান ঢাকা মিরপুর-১৪ এলাকার মোঃ কাউসার আলমের মেয়ে। সে তার মামার বাড়ি বেলছড়ির মোঃ আবদুল্লাহ বাড়িতে বেড়াতে এসেছিলো।

প্রত্যক্ষদর্শীরা জানান, ডুবে যাওয়ার পরে সহপাঠীদের চিৎকার শুনে নদীর আশেপাশের লোকজন এগিয়ে আসে। একজনকে জীবিত উদ্ধার করলেও নিহত নুসরাত পানির গভীরে চলে যায়। তারপর প্রায় একঘন্টা পরে ফায়ার সার্ভিসের কর্মীরা সহ স্থানীয়রা খুঁজে পায়।

মাটিরাঙ্গা ফায়ার সার্ভিসের স্টেশন মাষ্টার জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৭ জনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে। পরে, স্থানীয় লোকজনের সহযোগীতায় নিখোঁজ নুসরাত জাহানকে ১ ঘন্টা পর উদ্ধার করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...