বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

নির্বাচন আসলেই স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন দেখে: ভূমিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি বলেছেন, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে তারাই স্বাধীনতা বিরোধী। তারা কখনো এদেশের উন্নয়ন চাইনি। নির্বাচন আসলেই স্বাধীনতা বিরোধীরা ঐক্যবদ্ধ হয়ে আরেকটি ১৫ আগস্টের স্বপ্ন দেখে। তারা সারাদেশে অস্তিরতা সৃষ্টির চেষ্ঠা করছে। তাদের এই স্বপ্ন কখনো বাস্তবায়ন হবেনা। মনে রাখবেন যতদিন শেখ হাসিনার হাতে দেশ, ততদিন পথহারাবেনা বাংলাদেশ।

শনিবার (২৭ আগস্ট) চট্টগ্রাম নগরীর একটি কমিউনিটি সেন্টারে দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবকলীগের জাতীয় শোক দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ভূমিমন্ত্রী আরো বলেন, উন্নয়ন, স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠায় জীবন বাজি রেখে কাজ করছে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। যেই বাংলাদেশকে একটি তলা বিহীন ঝুঁড়ি বলত সেই বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশে পরিনত হয়েছে। বিগত ১৩ বছরে দেশ এগিয়েছে অনেক। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের মাধ্যমে এই দেশ শীঘ্রই উন্নত দেশের তালিকায় যুক্ত হবে। স্বাধীনতা বিরোধীরা বিদেশের মাটিতে বসে সংখ্যালঘুদের উসকানি দিচ্ছে। আমি কিছুদিন আগে পুলিশের একটি অনুষ্ঠানে ৭৫ পরবর্তী বিষয় নিয়ে বক্তব্য রেখেছি-তারা সেটা ভিন্ন ভাবে প্রচার করেছে। তা কখনও কাম্য নই। আমরা এদেশের স্বাধীনতাকে পরাজিত হতে দেবনা। ইনশাল্লাহ শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে এগিয়ে যাবে।

অনুষ্টানের বিশেষ অতিথি আওয়ামীলীগের দপ্তর সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেন, ‘১৫ আগস্ট স্বাধীনতা বিরোধীরা দেশে অরাজকতা সৃষ্টি করতে চাই, আমরা আগস্টের শোককে শক্তিতে পরিনত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সারা দেশে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করেছে সেই উন্নয়নের অগ্রযাত্রাকে এগিয়ে নিয়ে যাব।

দক্ষিণ জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোহাম্মদ জোবায়েরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ গালিব সাদলীর সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মফিজুর রহমান, অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রেীয় ভারপ্রাপ্ত সভাপতি গাজী মেজবাউল হোসেন সাচ্চু। অনুষ্ঠানের প্রধান বক্তা কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক একেএম আফজালুর রহমান, বিশেষ অতিথি কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি মো. ফারুক আমজাদ খান, ড. জমির উদ্দিন সিকদার, যুগ্ম সম্পাদক এ.কে. এম. আজিম, সাংগঠনিক সম্পাদক নাফিউল করিম নাফা, পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক আশিষ কুমার সিংহ, পানি সম্পদ বিষয়ক সম্পাদক রাহুল বড়ুয়া, উপর প্রতিবদ্বী বিষয়ক সম্পাদক ডা. উম্মে সালমা মুনমুন, উপ পাঠ ও বস্ত্র বিষয়ক সম্পাদক তারেক মাহমুদ চৌধুরী, দক্ষিণ জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক প্রদীপ কুমার দাশ, মোসলেম উদ্দিন মনচুর, দক্ষিণ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আবু তাহের।

এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু সুফিয়ান, চট্টগ্রাম প্রেসক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ উদ্দিন, সাতকানিয়া উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান সিআইপি আবদুল মোতালেব, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান ফারুক চৌধুরী, আনোয়ারা উপজেলা চেয়ারম্যান তৌহিদুল হক চৌধুরী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি অধ্যাপক এম.এ মান্নান চৌধুরী, সাধারণ সম্পাদক এমএ মালেক, কর্ণফুলী উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হায়দার আলী রনি, জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি এম.এ হাসেম, সেলিম বশর, নুরুল আবছার তালুকদার, অহিদুল ইসলাম রহমানী, মো. ইউসুফ, আবু বক্কর, হারুনুর রশিদ চৌধুরী, আবদুল মালেক খান, সোহেল মোহাম্মদ মনজুর, মোহাম্মদ আাউতাউল করিম, এইচএম করিম উদ্দিন, এড, আবুল ফয়েজ চৌধুরী, যুগ্ম সম্পাদক জাফর ইকবাল তালুকদার, এড. রোকনুজ্জামান মুন্না, ইঞ্জিনিয়ার সনাতন চক্রবর্তী বিজয় প্রমূখ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।বুধবার (৫ আগস্ট) সকাল ৯টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জাদুঘরের ফলক উন্মোচনের মাধ্যমে এর...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে আন্দোলন হয়েছিল তা সম্পূর্ণভাবে ছিল জনগণের আন্দোলন। জনগণ পরিবর্তন চেয়েছে বলেই জুলাই আন্দোলন সফল হয়েছে।...