বুধবার, ৫ আগস্ট ২০২৬

কক্সবাজারে মোর্শেদ হত্যা মামলায় চার আসামীর ৩ দিনের রিমান্ড

কায়সার হামিদ মানিক, কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার সদর উপজেলার পিএমখালীর চাঞ্চল্যকর মোর্শেদ আলী হত্যা মামলায় চার আসামিকে তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২২ আগস্ট) সকালে কক্সবাজারের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-২ আদালত এর বিচারক শ্রীজ্ঞান তঞ্চৈঙ্গা এ রিমান্ড মঞ্জুর করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শফিউল করিম আসামীদের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে বিজ্ঞ বিচারক তিন দিন রিমান্ড মঞ্জুর করেন।

রিমান্ডে নেওয়া আসামিরা হলেন, সিরাজুল মোস্তফা আলাল, সিরাজুল ইসলাম, আরিফ উল্লাহ মেম্বার ও খোরশেদ।

মামলার তদন্তকারী কর্মকর্তা বলেন, আলোচিত মোর্শেদ হত্যা মামলার আসামিদের মঙ্গলবার (২৩ আগস্ট) আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। শুনানি শেষে আদালত তিনদিন করে রিমান্ড মঞ্জুর করেন। আসামীরা সবাই কারাগারে বন্দি রয়েছেন।

কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুল গিয়াস বলেন, আজ মঙ্গলবার রিমান্ড মঞ্জুর হয়েছে। সুবিধাজনক সময়ে পুলিশ আসামিদের কারাগার থেকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করবে।

উল্লেখ্য, গেল ৭ এপ্রিল সন্ধ্যায় কক্সবাজার সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের চেরাংঘর বাজারে স্থানীয় যুবক মোর্শেদ আলীকে (৩৮) প্রকাশ্যে রাস্তায় ফেলে হাতুড়ি ও লাঠি দিয়ে বেদম পিটুনি ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। নিহত মোর্শেদ আলী একই ইউনিয়নের মাইজপাড়ার মৃত ওমর আলীর ছেলে।

এ ঘটনায় নিহত মোর্শেদের ভাই জাহেদ আলী বাদী হয়ে কক্সবাজার সদর মডেল থানায় স্থানীয় পিএমখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সিরাজুল মোস্তফা আলালসহ ২৬ জনের বিরুদ্ধে হত্যা মামলা করেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

নাইক্ষ্যংছড়িতে মাদক ও মাদক সেবনের সরঞ্জামসহ আটক ১

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধীনস্থ ফুলতলী বিওপির সদস্যরা মাদকবিরোধী বিশেষ অভিযানে একজনকে আটক করেছেন। এ সময় তার কাছ থেকে ৯০ পিস বার্মিজ ইয়াবা,...