মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

গ্রাহকের টাকা আত্মসাৎ : জিপিওর ৩ পোস্টাল অপারেটর কারাগারে

আদালত প্রতিবেদক

চট্টগ্রাম জেনারেল পোস্ট অফিসের (জিপিও) ২৯ কোটি চার লাখ টাকা আত্মসাতের অভিযোগে চার্জশিটভুক্ত তিন পোস্টাল অপারেটরকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

সোমবার (২২ আগষ্ট) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক জেবুন্নেসা আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামিরা হলেন জয়নাল আবেদীন, কবির আহমদ ও মো. হাসান। চার্জশিটভুক্ত এই তিন আসামি চট্টগ্রাম জিপিওতে পোস্টাল অপারেটর পদে কর্মরত আছেন।

দুদকের আইনজীবী সানোয়ার হোসেন লাভলু জানান, ২০২০ সালে জিপিওতে গ্রাহকদের আমানত থাকা প্রায় ২৯ কোটি তিন লাখ ৯২ হাজার ৩০০ টাকার অনিয়ম ধরা পড়ে। জিপিওতে নামে-বেনামে হিসাব খুলে পাঁচ বছরে চক্রটি গ্রাহকের টাকা আত্মসাৎ করেন। কর্মকর্তা ও কর্মচারীদের এ চক্রটি একজনের ছবির সঙ্গে আরেকজনের তথ্য দিয়ে হিসাব খুলে টাকা আত্মসাৎ করে। এ ধরনের ১০টি হিসাবে প্রায় ২৯ কোটি তিন লাখ টাকা আত্মসাতের প্রমাণ মেলে দুদকের তদন্তে।

এ ঘটনায় ২০২০ সালে জিপিওর সহকারী পোস্ট মাস্টার নূর মোহাম্মদ ও সরোয়ার আলমকে আটক করা হয়। পরে চট্টগ্রাম জিপিওর চার কর্মকর্তাকে বরখাস্ত ও ২২ জনকে বদলি করা হয়েছিল।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...