মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ট্রেনে কাটা পড়ে নারীসহ ২ জ‌নের মৃত্যু

জেলা প্রতিনিধি :

টাঙ্গাইলের কালিহাতীতে ট্রেনে কাটা পড়ে নারীসহ দুজনের মৃত্যু হ‌য়ে‌ছে। রোববার (২১ আগস্ট) ভো‌রে ঢাকা-উত্তর ও দ‌ক্ষিণাঞ্চল রেললাই‌নে উপ‌জেলার সরা‌তৈল এলাকায় এক নারীর মৃত্যু হয়। এরপর একই রেললাই‌নের আনা‌লিয়াবা‌ড়ি এলাকায় সকাল ৭টার দি‌কে মামুন না‌মে আরেকজনের মৃত্যু হয়।

মামুন (৪০) সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার দেওড়া এলাকার মৃত শাহ জামালের ছেলে। ত‌বে তিনি কোন ট্রেনে কাটা প‌ড়ে‌ মারা গেছেন সেটা জানা যায়‌নি।

মামুনের স্বজন ও স্থানীয়রা জানায়, ঢাকা থেকে ছেড়ে আসা একটি ট্রাক প্লাস্টিকের দরজা নিয়ে রংপুর যাচ্ছিল। ট্রাকটি ভোর রাতের দিকে আনালিয়াবাড়ি এলাকায় পৌঁছালে আরেক ট্রাকের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় মালামালগুলো রাস্তার ছড়িয়ে-ছিটিয়ে পড়ে যায়। পরে ট্রেনলাইনে বসে মালামাল পাহারা দিচ্ছিলেন মামুন। এ সময় উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী একটি ট্রেন মামুনকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।অপরদিকে ভোর রাতের কোনো এক সময় সরাতৈল এলাকায় ট্রেনে কাটা পড়ে এক নারী নিহত হয়েছেন। তবে ওই নারীর নাম-পরিচয় পাওয়া যায়‌নি।

টাঙ্গাই‌লের ঘারিন্দা রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সাকলাইন জানান, খবর পেয়ে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। একজনের পরিচয় পাওয়া গেলেও নিহত নারীর পরিচয় পাওয়া যায়নি। নিহত ব্যক্তির মরদেহ আইনি প্রক্রিয়া শেষে স্বজন‌দের কাছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...