সোমবার, ১৭ আগস্ট ২০২৬

প্রিয়াঙ্কার মাথায় যখন মুকুট, নিকের বয়স তখন ৮

বিনোদন ডেস্ক

বলিউড ও হলিউডের বর্তমান সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। বর্তমানে অভিনয়-সংসার নিয়েই ব্যস্ত সময় পার করছেন তিনি। তবে আবারও গুঞ্জন উঠেছে মা হতে চলেছেন প্রিয়াঙ্কা।

এর আগে চলতি বছরের জানুয়ারিতে সারোগেসির মাধ্যমে প্রথমবার মা হয়েছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। মেয়ের নাম রেখেছেন মালতী ম্যারি চোপড়া জোনাস। প্রিয়াঙ্কার মা মালতী ও নিকের মা ম্যারির নামেই মেয়ের নামকরণ করেছেন তারা।

তবে আবারও বলিউড পাড়ায় গুঞ্জন উঠেছে দ্বিতীয় সন্তানকে স্বাগত জানাতে ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছেন এই তারকা দম্পতি। এবারও সারোগেসির মাধ্যমেই মা হতে চলেছেন প্রিয়াঙ্কা। তবে এখন আবারও ফের আলোচনায় আসল তাদের একটি ছবিকে কেন্দ্র করে।

এ কথা সবারই জানা, প্রিয়াঙ্কা আর নিকের বয়সের পার্থক্য প্রায় ১১ বছর। বর্তমানে প্রিয়াঙ্কার বয়স ৩৮ আর নিকের ২৭।

২০০০ সালে যখন প্রিয়াঙ্কার মাথায় বিশ্বসুন্দরীর মুকুট ওঠে তখন নিকের বয়স মাত্র ৮ বছর ছিল। এ বয়সের পার্থক্য তাদের ভালোবাসায় কোনো আঘাত হানতে পারেনি। তাদের দুজনের তখনকার একটি ছবি বেশ কয়েক দিন ধরেই সামাজিক যোগাযোগমাধ্যমে ঘুরছে। আর সেই ছবি ভাইরাল হওয়ার পর থেকে তাদের নিয়ে ট্রল করছে সবাই। তবে অনেকেই আবার প্রশংসায় ভাসাচ্ছেন এ জুটিকে।

সমাজের কটু কথা তাদের সর্ম্পকে কোনো প্রভাব ফেলতে পারেনি। তার প্রমাণ পাওয়া যায় সামাজিক যোগাযোগমাধ্যমে। যেখানে সব সময়ই নিজেদের জীবনের আনন্দের মুহূর্তগুলো ভাগ করে নেন এই দম্পতি। সম্প্রতি মাদার্স ডে-তে পারিবারিক ছবিতে নিজের মেয়ের ছবি শেয়ার করেছিলেন প্রিয়াঙ্কা। পোস্টে লিখেছিলেন মাতৃত্ব তার জীবন সম্পূর্ণ পাল্টে দিয়েছে।

সব সময়ই রঙিন থাকেন প্রিয়াঙ্কা ও নিক। প্রকাশ্যে ভালোবাসা প্রকাশ করতে পিছিয়ে যান না এ জুটি। নিকের কাছে প্রিয়াঙ্কাই সেরা ‘চিয়ারলিডার।

প্রসঙ্গত, ২০১৭ সালে মেট গালার লাল গালিচায় একসঙ্গে হাজির হয়েছিলেন প্রিয়াঙ্কা ও নিক জোনাস। এরপর তাদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ১ ডিসেম্বর যোধপুরের উমেদ প্যালেসে খ্রিস্টান মতে প্রিয়াঙ্কা-নিকের বিয়ের আনুষ্ঠানিকতা হয়। পরের দিন হিন্দু রীতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সারেন এই জুটি।

বিয়ের পর নিজের নামের সঙ্গে স্বামী নিক জোনাসের পদবি যুক্ত করেছিলেন প্রিয়াঙ্কা। এতদিন ইনস্টাগ্রামে তার নাম লিখতেন ‘প্রিয়াঙ্কা চোপড়া জোনাস।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আনোয়ারায় মদ সেবনের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারায় চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড...

জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকীতে এ্যাব চট্টগ্রাম বিভাগের আলোচনা ও তথ্যচিত্র প্রদর্শনী

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের ২য় বার্ষিকী উপলক্ষে চট্টগ্রামে আলোচনা সভা,...

কুরুকপাতায় ম্রো সম্মেলন: নিরাপত্তার পাশাপাশি উন্নয়নে জোর সেনাবাহিনীর

বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নে ম্রো জনগোষ্ঠীর ব্যাপক...

মিরসরাইয়ে ফেনসিডিল ও গাঁজা উদ্ধার

চট্টগ্রামের মিরসরাইয়ে পুলিশের ধাওয়া খেয়ে রাস্তার পাশে খাদে গাড়ি...

বদরখালীতে জুতা হারানো নিয়ে বিরোধের জেরে হামলা, পশু চিকিৎসকের মৃত্যু

কক্সবাজারের মাতামুহুরী উপজেলার বদরখালী ইউনিয়নে জুতা হারানোকে কেন্দ্র করে...

রাঙামাটির মানিকছড়িতে পিকআপ উল্টে ৪ জনের নিহত

রাঙামাটি সদর উপজেলার সাপছড়ি ইউনিয়নের মানিকছড়ি এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...