বুধবার, ৫ আগস্ট ২০২৬

রাউজানে ১২ ফুট দৈর্ঘ্যের অজগর উদ্ধার: কামড় বসাল যুবকের হাতে

রায়হান ইসলাম, রাউজান

রাউজানে প্রায় ১২ ফুট দৈর্ঘ্যের ২০ কেজি ওজনের একটি অজগর সাপ উদ্ধার করেছে স্থানীয়রা। এসময় আবির চৌধুরী (২৮) নামের এক যুবকে কামড়ে ধরে অজগরটি। তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) থেকে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছেন।

বৃহস্পতিবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলার বাগোয়ান ইউনিয়নের কোয়েপাড়া গ্রামের চৌধুরী পাড়া এলাকার একটি গোয়াল ঘর থেকে অজগরটি উদ্ধার করা হয়।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলে জানা যায়, সকালে গোয়াল ঘরে গরুকে খাওয়ানোর জন্য গেলে রাখাল বাচ্চু মিয়া অজগরটি দেখতে পান। এসময় স্থানীয়রা খবর পেয়ে আজগরটি উদ্ধার করতে গেলে আবিদ চৌধুরী (২৮) নামের একজনকে হাতে কামড়ে ধরে। অনেক চেষ্টার পরে অজগরটি উদ্ধারে সক্ষম হন তারা।

স্থানীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ফারদিন চৌধুরী বলেন, সকালে গোয়াল ঘরে অজগর দেখার খবরটি শুনতে পেয়ে আমিসহ কয়েকজন মিলে অজগরটি অনেক কষ্টে উদ্ধার করি। সেসময় একজনকে কামড়ে ধরে অজগরটি। তবে সে প্রাথমিক চিকিৎসা নিয়ে সুস্থ আছে। তিনি আরও জানান স্নেক রেসকিউ বিডি নামের সাপ উদ্ধারকারী একটি টিমকে খবর দেওয়া হয়েছে। তারা এসে সাপটি নিয়ে যাবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।বুধবার (৫ আগস্ট) নগরের নিউ মার্কেট চত্বরে...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...