বুধবার, ৫ আগস্ট ২০২৬

চবি ভর্তি পরীক্ষার প্রথমটিতে উপস্থিতির হার ৬১ শতাংশ; অনুপস্থিত ২১ হাজার

চবি প্রতিনিধি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে মোট আবেদন থেকে প্রায় ৬১ শতাংশ পরীক্ষার্থী অংশগ্রহণ করেননি।

মঙ্গলবার (১৬ আগস্ট) সকাল পৌনে ১১টা থেকে শুরু হয়ে দুপুর ১২টা পর্যন্ত চলে ১ম শিফটের পরীক্ষা। দুপুর ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলে ২য় শিফটের পরীক্ষা। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের অভ্যন্তরে ১৭টি কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের বাইরে হাটহাজারী কলেজে অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা।

এ ইউনিটের দুই শিফটের পরীক্ষায় ৫৪ হাজার ১০৬ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নিয়েছেন ৩৩ হাজার ১৪৯ জন। বাকি ২০ হাজার ৯৫৮ জন অনুপস্থিত ছিলেন।

সে হিসেবে এ ইউনিটের ভর্তি পরীক্ষায় উপস্থিতির হার ছিল ৬১ দশমিক ২৭ শতাংশ। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. রবিউল হাসান ভূঁইয়া বলেন, পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। পরীক্ষা কেন্দ্রে কোনোপ্রকার অপ্রীতিকর ঘটনা ঘটেনি। যদিও পরীক্ষা কেন্দ্রের বাইরে কিছু পরীক্ষার্থীর মোবাইল চুরির ঘটনা ঘটেছে। এ নিয়ে পুলিশ, প্রক্টরিয়াল বডি ও গোয়েন্দা সংস্থার লোকেরা কাজ করছে। জড়িতদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

অন্যান্য বছরের তুলনায় অনুপস্থিতির হার অধিক হওয়ার ব্যাপারে তিনি বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের আগে অন্যান্য বিশ্ববিদ্যালয়গুলোতে ভর্তি পরীক্ষা হয়ে গিয়েছে। ওখানে যারা ভর্তির সুযোগ পেয়ে গেছেন তারা আর চবিতে ভর্তি পরীক্ষা দিতে আসেননি বলে আমি মনে করি। এ কারণেই মূলত অনুপস্থিতির হারটা বেশি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...