বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬

কোতোয়ালীর সিআরবি’তে ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৩

নয়ন শীল

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানার সিআরবি কাঠের বাংলোর নিচে ডাকাতির প্রস্তুতিকালে ছোরাসহ মোঃ ইমরান হোসেন ওরফে লাবু (৪৭), মোঃ জুবায়ের ইসলাম ইমতিয়াজ (২১) ও মোঃ জাফর ইকবাল মাসুম (২০)নামের ৩ ডাকাতকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী থানা পুলিশ। 

মঙ্গলবার ১৬ আগস্ট সন্ধ্যা ৭ঃ০৫ মিনিটে তাদের গ্রেপ্তার করা হয়।

জানা যায়, ৯-১০ জনের ডাকাত দল ডাকাতির উদ্দেশ্যে কোতোয়ালী থানার সিআরবি কাঠের বাংলোর নিচে জড়ো হওয়ার গোপন সংবাদের ভিত্তিতে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের অবহিত করে কোতয়ালী থানার এসআই মোঃ সাদ্দাম হোসেন সঙ্গীয় অফিসার ও ফোর্স সহ উক্ত স্থানে অভিযান চালান। এসময় ৩ টি ছোরা সহ ঘটনাস্থল হতে মোঃ ইমরান হোসেন ওরফে লাবু (৪৭), মোঃ জুবায়ের ইসলাম ইমতিয়াজ (২১) ও মোঃ জাফর ইকবাল মাসুম (২০)কে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা সিআরবি হতে টাইগারপাস, টাইগারপাস হতে পলোগ্রাউন্ডমুখী পথচারী, টাইগারপাস হতে সিআরবি কেন্দ্রিক যাতায়াতকারী গাড়ী ও পথচারীদের টার্গেট করে ছিনতাই ও ডাকাতি করার উদ্দেশ্যে ঘটনাস্থলে অবস্থান করছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে।গ্রেপ্তারকৃত ইমরানের বিরুদ্ধে ৬টি ডাকাতি মামলা ও জাফরের বিরুদ্ধে একটি অস্ত্র আইনে মামলা রয়েছে বলেও জানা গেছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার...

সাঙ্গু নদীতে দুপুর ১ টায় নিখোঁজ হৃদয়ের লাশ ভেষে উঠলো পরদিন সকাল ৬ টায়

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে...

একনেকে অনুমোদন পেলো পদ্মা ব্যারেজসহ ৩৬ হাজার ৬৯৫ কোটি টাকার ৯ প্রকল্প

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ৩৬ হাজার ৬৯৫...

প্রতিবন্ধীদের অধিকার ও সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার ও সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি তাদের জন্য...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আরও পড়ুন

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...

সাঙ্গু নদীতে দুপুর ১ টায় নিখোঁজ হৃদয়ের লাশ ভেষে উঠলো পরদিন সকাল ৬ টায়

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে হৃদয় (২২) নামে এক যুবক নিখোঁজ হয়েছে বলে খবর পাওয়া গিয়েছে। বুধবার, ১৩ মে শহরের ক্যাচিংঘাটা বোটঘাটা সাঙ্গু...

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি মৌসুমেই নগরীকে ৭০ থেকে ৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করার লক্ষ্যে কাজ করছে সেবা সংস্থাগুলো।বুধবার ১৩ মে...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন জাতীয় পার্টি প্রেসিডিয়াম সদস্য ও চট্টগ্রাম মহানগর আহবায়ক আলহাজ্ব আবু তাহের।বুধবার ১৩ মে...