পটিয়ায় মালবোঝাই পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গিয়ে মো. হৃদয় (১৪) নামে এক পিকআপের হেলপার নিহত হয়েছেন।
মঙ্গলবার (১৬ আগস্ট) রাত সাড়ে ৯টায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পটিয়া মনসা চৌমুহনী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।সে বাঁশখালী উপজেলার মনকিরচর গ্রামের মো. মোহসেনের পুত্র।
প্রতক্ষ্যদর্শীরা জানায় , চট্টগ্রাম থেকে মুদি মালামাল নিয়ে পিকআপটি সাতকানিয়া এলাকায় যাচ্ছিল। যাওয়ার পথে মনসা চৌমহনি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। দুর্ঘটনার পর স্থানীয়রা গাড়ির নিচে চাপা পড়ে থাকা হেলপার হৃদয়কে গুরুতর অবস্থায় উদ্ধার করে পটিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নওশাদ মৃত ঘোষণা করেন।
পটিয়া ক্রসিং হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক আনিসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত বলেন, মুদি দোকানের মালবোঝাই একটি পিকআপ গাড়ি খাদে পড়ে যায় । এতে গাড়ির নিচে চাপা পড়ে হেলপার হৃদয় ঘটনাস্থলে মারা যায়। গাড়িটি জব্দ করা হয়েছে। পরিবারের কোন আপত্তি না থাকলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে। অন্যতায় আইনি ব্যবস্থা নেয়া হবে।
