শুক্রবার, ১ মে ২০২৬

সীতাকুণ্ডে ট্রাক আটকে ডাকাতি, তিন ডাকাত গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে প্রাইভেটকার দিয়ে ট্রাক আটকে ডাকাতির ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (১৬ আগস্ট) ভোরে অভিযান চালিয়ে ভাটিয়ারি এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করে হাইওয়ে পুলিশ।

গ্রেপ্তাররা হলেন মো. ফারুক, মো. হান্নান ও আরিফুল ইসলাম। আরিফুল প্রাইভেটকারের চালক বলে জানিয়েছে পুলিশ। ডাকাতির কাজে ব্যবহৃত প্রাইভেট কারটিও জব্দ করেছে হাইওয়ে পুলিশ।

এর আগে সোমবার (১৫ আগস্ট) দিনগত রাত সাড়ে ৩টার দিকে মহাসড়কের সীতাকুণ্ড অংশের কেডিএস ডিপো সংলগ্ন দক্ষিণ ঘোড়ামারা পাক্কা মসজিদের সামনে চট্টগ্রামুখী লেনে এ ঘটনা ঘটে।খবর পেয়ে হাইওয়ে পুলিশের দুটি দল ঘটনাস্থলে এসে ডাকাতির শিকার চালক ও হেলপারকে উদ্ধার করে।

হাইওয়ে কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার মুহাম্মদ রহমত উল্লাহ বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যেকোনো ধরনের ডাকাতি, চুরিসহ অন্যান্য অপরাধ দমনে হাইওয়ে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে। এরই অংশ হিসেবে সোমবার দিনগত রাতে সীতাকুণ্ডে ট্রাকে ডাকাতির খবর পেয়ে দ্রুত অভিযান চালিয়ে ডাকাতির শিকার চালক ও হেলপারকে উদ্ধার করা হয় । পরে ভাটিয়ারি এলাকা থেকে তিন ডাকাতকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের আসামি করে এরই মধ্যে বারৈয়ার হাট হাইওয়ে পুলিশ থানায় মামলা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২)...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী...

কোনোভাবেই এই সংসদকে ব্যর্থ হতে দেওয়া যাবে না: প্রধানমন্ত্রী

শহীদদের আত্মত্যাগ এবং সাধারণ মানুষের আকাঙ্ক্ষাকে ধারণ করে একটি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন...

সংসদে আসা শিক্ষার্থীদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

সংসদ অধিবেশন পরিদর্শন করতে আসা ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের...

সংরক্ষিত নারী আসনে ৪৯ প্রার্থী নির্বাচিত , গেজেট প্রকাশ

‘ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের ৪৯ জন প্রার্থীকে...

আরও পড়ুন

চকরিয়ায় বাসচাপায় বিএনপি নেতা নিহত

কক্সবাজারের চকরিয়া উপজেলার বরইতলী এলাকায় বাসের চাপায় মো. ইয়াসিন (২২) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন।বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের বরইতলী...

শ্রমজীবী মানুষের রক্তঝরা গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন আজ

মহান মে দিবস আজ। মাঠেঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি...

চট্টগ্রামে জলাবদ্ধতা:অবশেষে দুঃখ প্রকাশ সিডিএ চেয়ারম্যানের

চট্টগ্রাম নগরীর জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে অবশেষে দুঃখ প্রকাশ করেছেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) চেয়ারম্যান প্রকৌশলী নুরুল করিম।বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম সিটি করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত...

হালদা নদীতে ডিম ছেড়েছে কার্পজাতীয় মা মাছ

দেশের একমাত্র প্রাকৃতিক মৎস্য প্রজনন ক্ষেত্র হালদা নদীতে কার্প–জাতীয় মা মাছ প্রথম দফায় ডিম ছেড়েছে। গত মঙ্গলবার থেকে বজ্রপাত সহ ভারী বৃষ্টিপাত শুরু হলে...