শুক্রবার, ১৫ মে ২০২৬

কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিখোঁজ, উদ্ধার ২

প্রতিনিধি

কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট এলাকায় গোসলে নেমে মারুফ নামে এক পর্যটক নিখোঁজ হয়েছেন। এসময় আরো দুইজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

আজ সোমবার (১৫ আগস্ট) দুপুর ২টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিখোঁজ পর্যটকের নাম মো. মারুফ আহমদ (১৯)। তিনি গাজীপুরের কাপাশিয়া থানার ফুলবাড়িয়া এলাকার রেজাউল করিমের ছেলে ও জেলার মেট্রোপলিটন কলেজের শিক্ষার্থী।

উদ্ধার হওয়া মো. শাওন হোসেন (২০) গাজীপুরের জয়দেবপুর এলাকা হারুন মিয়ার ছেলে ও মো. মাসুম (২০) ফুলবাড়ি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে।

সৈকতের লাইফগার্ডকর্মী ওসমান গনি জানান, গোসলে নেমে ঢেউয়ে ভেসে যাওয়ার সময় দুজনকে উদ্ধার করা হলেও একজন নিখোঁজ রয়েছেন। উদ্ধার হওয়া একজনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। তিনি সুস্থ রয়েছেন তবে শাওনকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিখোঁজ পর্যটকের সন্ধানে তৎপরতা চালানো হচ্ছে।

উদ্ধার হওয়া পর্যটক মাসুম জানিয়েছেন, রোববার রাতে তিন বন্ধু কক্সবাজার ভ্রমণে যান। তারা শনিবার রাতে (১৪ আগস্ট) অ্যাম্বসেডর হোটেলে ওঠেন। রোববার (১৫ আগস্ট) সকালে সৈকতের লাবণী পয়েন্টে গোসল করতে নামেন। এ সময় স্রোতে ভেসে যান তিন বন্ধু। স্রোতে ভেসে যাওয়ার সময় সৈকতে চলাচলকারী জেটস্কি চালকের কাছে সাহায্য চাওয়া হয়; কিন্তু টাকা ছাড়া উদ্ধার করতে রাজি হননি ওই চালক। পরে লাইফগার্ডকর্মীরা দুজনকে উদ্ধার করলে মারুফ নিখোঁজ হয়।

ট্যুরিস্ট পুলিশের কক্সবাজার জোনের অতিরিক্ত পুলিশ সুপার রেজাউল করিম জানান, নানাভাবে উদ্ধার তৎপরতা চালানো হচ্ছে। একইসঙ্গে জেটস্কির বিষয়টি তদন্ত করা হচ্ছে। এরকম আচরণ করলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

কক্সবাজার সদর হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য রিপন চৌধুরী জানান, হাসপাতালে চিকিৎসাধীন শাওন আশঙ্কামুক্ত।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...