বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চবি হিস্ট্রি ক্লাবের নবীনবরণ উদযাপন 

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিস্ট্রি ক্লাব জেনারেশন-৬ এর নবীন বরণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।

রবিবার ১৪ আগস্ট ২২ ইং সকাল ১০ টায় বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের ২ নং গ্যালারীতে এ অনুষ্ঠান উদযাপিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের উপদেষ্টা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর জনাব মো: আহসানুল কবির, ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক মোরশেদুল আলম।

অনুষ্ঠানে সহযোগী অধ্যাপক মোরশেদুল আলম বলেন, ইতিহাস বিভাগের শিক্ষার্থীরাই শুধু ইতিহাস সম্পর্কে জানবে তা কিন্তু নয়, ইতিহাস শব্দটা সার্বজনীন। প্রত্যেক শিক্ষার্থীই ইতিহাস সম্পর্কে জানা খুবই জরুরি।

এছাড়াও অনুষ্ঠানে ক্লাবটির সভাপতি যীশু মিত্র, সাধারণ সম্পাদক লীনা সহ টাস্ট্রি বোর্ডের সদস্যবৃন্দ, গভর্নিং বোর্ডের সদস্যবৃন্দ, এক্সিকিউটিভ সদস্যবৃন্দ ও এসোসিয়েট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

উপদেষ্টাগণ তাদের বক্তব্যে ইতিহাস সম্পর্কে বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন, সংগঠনের জন্মলগ্ন থেকে তাদের সম্পৃক্ততার কথা বলেন এবং ক্লাবটিকে বুদ্ধিবৃত্তিক ও অরাজনৈতিক হিসেবে সামনে এগিয়ে নিতে নতুনদের অনুপ্রাণিত করেন।

অনুষ্ঠানের এক পর্যায়ে নবীন সদস্যদের মাঝে সংগঠনের পরিচয়, সদস্যদের পরিচয়, সংগঠনের কার্যক্রম ইতিচক্র, আউটিং এন্ড ফিল্ড ওয়ার্ক, থ্রী মিনিট প্রেজেন্টেশন প্রতিযোগীতা, ক্লাব ম্যাগাজিন ইতিদূত, মুক্তিযুদ্ধের ইতিহাস ভিত্তিক বিষয়বার্তা, ওয়েবইনার, আঞ্চলিক ইতিহাস ও ঐতিহ্য গবেষণাসহ প্রতিষ্ঠানের প্রত্যেকটি ইভেন্ট উপস্থাপন করা হয়। এছাড়া শেষে প্রশ্ন-উত্তর পর্বের বিজয়ীদের পুরষ্কৃতও করা হয়।

উল্লেখ্য , ২০১৭ সালের ৮ সেপ্টেম্বর যাত্রা শুরু করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হিস্ট্রি ক্লাব। বিশ্ব ইতিহাসকে নব-প্রজন্মের কাছে নতুনভাবে তুলে ধরা এবং কর্পোরেট লাইফের চ্যালেন্জ মোকাবেলায় শুরু থেকেই কাজ করে যাচ্ছে এই ক্লাব। এছাড়া তরুণদের যোগ্য করে তোলা সহ দেশের ইতিহাস, গৌরবোজ্জ্বল ঐতিহ্য, মুক্তিযুদ্ধ, প্রত্বতত্ত্ব নিয়ে কাজ করে থাকে। বিভিন্ন সামাজিক ও মানবিক কাজের সাথেও যুক্ত থাকতে দেখা যায় হিস্ট্রি ক্লাব নামের এই ক্লাবটিকে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর’-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে...

আরও পড়ুন

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...

শাহ আমানত দরগাহ শরীফে আহলে বাইতের স্মরণে ১০ দিনব্যাপী মাহফিল সম্পন্ন

চট্টগ্রামের কুতুবুল আকতাব, গরীবে নেওয়াজ, শাহানশাহে বেলায়ত হযরত শাহ সুফি আমানত খান (রহ.) দরগাহ শরীফের খানকায়ে আমানতিয়া বেলায়েতিয়া শরীফের উদ্যোগে আহলে বাইতে রাসুল (সা.)-এর...

বাংলাদেশ নৌবাহিনী আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করে চলেছে: নৌবাহিনী প্রধান

মাতৃভূমির সুরক্ষা, জাতীয় স্বার্থ সংরক্ষণ এবং সমুদ্রসীমার নিরাপত্তা নিশ্চিত করার মহান ব্রত নিয়ে বাংলাদেশ নৌবাহিনীর অগ্রযাত্রায় যুক্ত হলো ৬১ জন নবীন কর্মকর্তা।আজ রবিবার (২১...