মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

কর্ণফুলীতে আনোয়ার হত্যা মামলার প্রধান আসামি ঢাকায় গ্রেফতার

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ট্রাকচালক নুরুল আনোয়ার (৩১) হত্যার প্রধান আসামি জাহাঙ্গীর আলম (২৫) কে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১২ আগস্ট) রাতে রাজধানীর কদমতলী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) তাঁকে চট্টগ্রামে নিয়ে আসা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ।

গ্রেফতারকৃত জাহাঙ্গীর আলম কর্ণফুলী উপজেলার জুলধা ইউনিয়নের আনিছ তালুকদার বাড়ির মো. ইদ্রিসের ছেলে।

মামলা সূত্রে জানা গেছে, গত ১০ আগস্ট ভিকটিম মোঃ নুরুল আনোয়ার ও তার মায়ের সঙ্গে প্রতিবেশী জাহাঙ্গীর আলমের সঙ্গে নালার পানি চলাচলকে কেন্দ্র করে কথা কাটাকাটি হয়। এ ঘটনাকে কেন্দ্র করে রাতে মোঃ নুরুল আনোয়ারকে একা পেয়ে আক্রমন করে জাহাঙ্গীর । এ সময় তাকে ধারালো রামদা দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে। পরে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার পরদিন রাতে ভিকটিমের ভাই মো. আবছার বাদী হয়ে তিনজনকে আসামি করে মামলা করেন। ওই মামলায় জাহাঙ্গীর আলমকে প্রধান আসামি করা হয়।

কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ বলেন, হত্যাকাণ্ডের পর জাহাঙ্গীর পালিয়ে ঢাকায় যান। তথ্যপ্রযুক্তির সহায়তায় কদমতলী এলাকা থেকে শুক্রবার তাকে গ্রেফতার করা হয়।

পরবর্তীতে জাহাঙ্গীরের স্বীকরোক্তি মোতাবেক ঘটনার সময় ব্যবহৃত ধারালো রামদা ঘটনাস্থল সংলগ্ন পুকুর থেকে উদ্ধার করে জব্দ করা হয়েছে। শনিবার (১৩ আগস্ট) তাকে আদালতে পাঠানো হয়। মামলার অন্য আসামিদের গ্রেফতারে চেষ্টা চলছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...