শনিবার, ২৯ আগস্ট ২০২৬

খুলশীতে অবৈধ অস্ত্রসহ কিশোরগ্যাং লিডার হেলাল চৌধুরীসহ গ্রেপ্তার ৭

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম নগরীর খুলশী এলাকায় অভিযান চালিয়ে অস্ত্রসহ কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরীসহ গ্যাংয়ের ৮ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২টি কার্তুজসহ ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি), মোবাইল, কিরিচ, এসএস পাইপ, ভিকটিমকে অপহরণে ব্যবহৃত মোটরসাইকেল জব্দ করা হয়।

শনিবার (১৮ মে) সকালে ইস্পাহানী ১নং গেইট পাহাড়ীকা পেট্রোল পাম্পের পিছন হতে তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ।

ঘটনা ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ১৭মে বিকাল ৩টার দিকে খুলশী থানাধীন নাসিরাবাদ সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরী সহ অজ্ঞাতনামা ১০-১৫ জন লোক হামলা করে ভিকটিম মো. আরিফ (১৫) কে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করেন। পরে পার্শ্ববর্তী বাটা গলিস্থ বাহার সাহেব এর খালি জায়গায় নিয়ে যায়। পরে এক লাখ টাকা চাঁদা দাবী করে।

এ সময় কিশোরগ্যাং এর সদস্যরা ভিকটিমের পকেটে থাকা বিভিন্ন মডেলের ৪টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়। তখন মোবাইল দিতে না চাওয়ায় আসামিরা এসএস পাইপ ও হাতুড়ি দিয়ে পিটিয়ে ভিকটিমকে গুরুতর জখম করেন। ভিকটিমের ভাই- মো. রাকিব হোসেন (২০) ৯৯৯ কল করে বিষয়টি জানান।

খবর পেয়ে এসআই মো. নুরুল আবছারসহ খুলশী থানা পুলিশের একটি টিম বাকলিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে ঘটনায় জড়িত আব্দুর রহমান’কে অপহরণে ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেপ্তার করেন।

পরে ধৃত আসামীসহ আকবরশাহ্ থানাধীন ইস্পাহানী ১নং গেইট পাহাড়িকা পেট্রোল পাম্পের পিছনে অভিযান পরিচালনা করে ভিকটিম’কে উদ্ধারসহ ঘটনার মূল হোতা একাধিক মামলার আসামী কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরী সহ ঘটনায় জড়িত মো রাকিব হোসেন (২২), মো. কাউসার (২২), মো. মেহেরাজ সামি (২১), শেখ সাদি হাসান (২০), মো. সাগর হোসেন (২৭), সাইফুল ইসলাম শান্ত (২৬) সহ ৭ জনকে গ্রেপ্তার করা হয়।

এ প্রসঙ্গে খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নেয়ামত উল্লাহ বলেন, ‘ধৃত আসামী কিশোর গ্যাং লিডার হেলাল বাদশা চৌধুরী’র দেওয়া তথ্য ও দেখানো মতে খুলশী থানাধীন বাটাগলিস্থ তাহের সাহেবের খালি প্লট হতে ২টি কার্তুজসহ ১টি দেশীয় তৈরী আগ্নেয়াস্ত্র (এলজি) উদ্ধার পূর্বক জব্দ করা হয়। মামলাটি তদন্তাধীন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সীতাকুণ্ড উপকূলে ভেসে এলো অজ্ঞাত ব্যক্তির গলিত মরদেহ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সাগর উপকূলে ভেসে আসা এক অজ্ঞাতনামা...

সপরিবার আত্মগোপন করা চাঁদপুরের সেই স্বর্ণ ব্যবসায়ীর খোঁজ মিলল পটিয়ায়

চাঁদপুর থেকে সপরিবার আত্মগোপন করা স্বর্ণ ব্যবসায়ী পিন্টু দাসকে...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে অভিনন্দন জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে খাবার বিতরণ

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন...

সরকার সর্বক্ষেত্রে দলীয়করণ করে যাচ্ছে: চৌদ্দগ্রামে অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার

জামায়াতে ইসলামীর সেক্রেটারী জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন,...

চট্টগ্রামের বাঁশখালীতে ৭ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ১

চট্টগ্রামে বাঁশখালীতে ৭ হাজার পিস ইয়াবাসহ মো. ইয়াকুব আলী...

আরও পড়ুন

জেলার সরকারি কাজ তদারকি-সমন্বয়ের দায়িত্বে ৩০ মন্ত্রী-প্রতিমন্ত্রী-হুইপ

দেশের ৬৪ জেলার প্রশাসন, আইনশৃঙ্খলা ও উন্নয়ন কর্মকাণ্ডের ওপর রাজনৈতিক পর্যায়ে নতুন একটি তদারকি ও সমন্বয় কাঠামো তৈরি করলো সরকার। মন্ত্রী, প্রতিমন্ত্রী ও জাতীয়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় এমপিদের সভা অনুষ্ঠিত

প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের সভাপতিত্বে সরকারদলীয় সংসদ সদস্যদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে।আজ বৃহস্পতিবার সকাল ১১টায় জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সদস্যদের সভাকক্ষে এ বৈঠক...

চট্টগ্রামে পলিটেকনিক মোড়ে প্রাইভেটকারের ধাক্কায় পথচারী নিহত

চট্টগ্রাম নগরীর খুলশী থানার পলিটেকনিক মোড় এলাকায় প্রাইভেটকারের ধাক্কায় দেলোয়ার হোসেন (৪৬) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৭ আগস্ট) ভোর ৫টার দিকে এ দুর্ঘটনা...

ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে কালা মোবারকসহ গ্রেপ্তার ৪, আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার

চট্টগ্রামের ফটিকছড়িতে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধের পর বড় সাজ্জাদ বাহিনীর সহযোগী ও একাধিক হত্যা মামলার আসামি মোবারক হোসেন ওরফে ‘কালা মোবারক’সহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার...