শুক্রবার, ১৫ মে ২০২৬

দোহাজারীতে ৭হাজার পিস ইয়াবাসহ ৪ মাদক কারবারি আটক

আবু তালেব আনচারী, চন্দনাইশ প্রতিনিধিঃ

চন্দনাইশের দোহাজারী পৌরসভায় অভিযান চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট সহ ৪ মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় মাদক বহনকারী ঢাকা মেট্রো- চ- ৫৩-৫৩৫৪ মাইক্রো জব্দ করা হয়। 

আজ (১৩ আগস্ট) শনিবার ভোর রাতে উপজেলার দোহাজারী পৌরসভাস্থ চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের সিঙ্গার শো রুমের সামনে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করেন।

এ সময় মাইক্রো বাসের ভিতর সু কৌশলে লুকিয়ে রাখা ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

আটককৃতরা হলেন, কক্সবাজার জেলার জিলিংঝা এলাকার ইলিয়াসের ছেলে মেহেদী হাসান (২৪), মহেশখালী শালাপুর ইউনিয়নের কবির আহমদের ছেলে আবু তালেব (৩২), পেকুয়া থানার মনু মিয়ার ছেলে আবদু রশীদ (২৬), রামু থানার মিটাছড়ি ইউনিয়নের মাহাবুল আলমের ছেলে নুরুল আজিম (২৮)।

গ্রেফতারের বিষয়ে সত্যতা নিশ্চিত করে চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আনোয়ার হোসেন বলেন, গ্রেফতার হওয়া ৪ আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে চন্দনাইশ থানায় মামলা রুজু করে আদালতে সোপর্দ করা হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

যানজট নিরসনে প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সভা অনুষ্ঠিত

ঢাকা শহরের যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনার আধুনিকায়ন নিয়ে...

ঈদগাঁওতে দেশীয় আগ্নেয়াস্ত্রসহ দু’জনকে আটক

কক্সবাজার ঈদগাঁওতে দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ দু'জনকে গ্রেফতার...

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি...

শনিবার খোলা রেখে ঈদুল আজহার ছুটির প্রজ্ঞাপন জারি

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি-বেসরকারি সব অফিসের জন্য...

ইস্পাহানী মাস্টার্স টি-টোয়েন্টি ক্রিকেট শুরু কাল

চট্টগ্রাম ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স এসোসিয়েশন আয়োজিত ইস্পাহানি মাস্টার্স...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে...

আরও পড়ুন

চট্টগ্রামে কুড়া-ভুষি মিশিয়ে তৈরি করা হচ্ছিল ফুচকা, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে ফুচকা তৈরির দায়ে তিনটি ফুচকা কারখানাকে মোট ৪৫ হাজার টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) ভ্রাম্যমাণ আদালত।আজ বৃহস্পতিবার...

ওমানে গাড়ির ভেতরে এসি বিস্ফোরণে রাঙ্গুনিয়ার ৪ ভাইয়ের মৃত্যু

রাঙ্গুনিয়া উপজেলার ওমান প্রবাসী চার ভাইয়ের লাশ উদ্ধার হয়েছে নিজেদের গাড়ির ভেতর থেকে। ধারণা করা হচ্ছে, ওমানের মেলাদ্দা নামক এলাকায় গতকাল বুধবার ওমানের স্থানীয়...

চকরিয়ায় মসজিদ সংলগ্ন কক্ষ থেকে ইমামের মরদেহ উদ্ধার

কক্সবাজারের চকরিয়ায় এক মসজিদের ইমামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মসজিদসংলগ্ন নিজের থাকার কক্ষে গলায় ফাঁস দেওয়া অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। এ ঘটনায়...

রৌফাবাদে দুর্বৃত্তদের গুলিতে আহত শিশু রেশমীকে বাঁচানো গেল না

চট্টগ্রামের বায়েজিদ থানাধনি রৌফাবাদে সন্ত্রাসীদের গুলিতে আহত রেশমী আক্তার চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে। আজ বৃহস্পতিবার (১৪ মে) সকাল সাড়ে ৯টায় চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে...