রবিবার, ১৬ আগস্ট ২০২৬

কঙ্গনার পাগলামি, জ্বর নিয়েই শুটিং

বিনোদন ডেস্ক

বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত আর বিতর্ক একে অপরের সঙ্গী। তাকে ঘিরে কোনো না কোনো বিতর্ক লেগেই থাকে। ‘বিতর্কের রানী’ বলা চলে তাকে।

সাম্প্রতিক সময়ে বলিউডের আলোচিত এই অভিনেত্রী অভিনয়ের ক্ষেত্রেও বেশ মনোযোগী হয়েছেন। এই মনোযোগ এখন নারী কেন্দ্রীক গল্পের দিকে।

তবে বর্তমানে ডেঙ্গুতে আক্রান্ত বিতর্কের এই রানি ঘটালেন এক পাগলামি। জ্বর গায়ে নিয়েও শুটিং চালিয়ে যাচ্ছেন। সেই ছবি শেয়ার করেছেন নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে।

তিনি এখন ‘এমারজেন্সি’ সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত। এরমধ্যেই ডেঙ্গুতে আক্রান্ত হন। অভিনেত্রীর প্রযোজনা সংস্থা মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে সে কথা জানানো হয়।

সেখান থেকেই এসব তথ্য জানানো হয়। জানা যায়, ডেঙ্গুর জ্বরে কাবু অভিনেত্রী। তার রক্তের প্লাটিলেট কাউন্ট অনেক কম। মণিকর্ণিকা ফিল্মসের পক্ষ থেকে লেখা হয়, ‘এটা প্যাশন নয় এটা পাগলামো। আমাদের প্রধান কঙ্গনা রানাউতই আমাদের অনুপ্রেরণা।’

নিজের টিমের এই লেখাই ইনস্টাগ্রাম স্টোরি হিসেবে শেয়ার করেছেন কঙ্গনা। কৃতজ্ঞতা জানিয়ে তিনি আবার লিখেছেন, ‘মণিকর্ণিকা ফিল্মসের টিমকে ধন্যবাদ। শরীর অসুস্থ হতে পারে উদ্যম কমেনি। এই সুন্দর শব্দগুলোর জন্য কৃতজ্ঞতা।’

এরইমধ্যে ‘এমার্জেন্সি’র টিজার প্রকাশ্যে এসেছে। ছবিতে ভারতের সাবেক প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর ভূমিকায় অভিনয় করছেন কঙ্গনা। বছরের শুরুতে কঙ্গনা সামাজিক যোগাযোগামাধ্যমে জানিয়েছিলেন পরিচালক সাই কবীরের সঙ্গে জুটি বেঁধেই ইন্দিরার বায়োপিক করবেন। কিন্তু সাই কবীর নয়, এ ছবি কঙ্গনা নিজে পরিচালনা করছেন।

প্রসঙ্গত, কঙ্গনার ধকড় সিনেমা মুক্তির অপেক্ষায়। এছাড়াও ‘তেজশ’ সহ একাধিক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন কঙ্গনা। তার হাতে রয়েছে ‘মনিকর্নিকা রিটার্নস’, ‘টিকু এইডস শেরু’সহ একাধিক সিনেমা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জন্মদিন...

খালেদা জিয়ার জন্মদিনে সীতাকুন্ড বিএনপির দোয়া মাহফিল

শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সহধর্মিনী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি...

বাড়তি খরচের বোঝা ও দুশ্চিন্তা মাথায় নিয়ে কৃষকদের আমন রোপন

প্রকৃতিতে এবার বর্ষা মৌসুমের বৃষ্টিপাত অনেকটা স্বাভাবিক। বাংলায় চিরচেনা...

খাগড়াছড়িতে মাইক্রোবাস-মোটরসাইকেল সংঘর্ষে নিহত ১

পার্বত্য খাগড়াছড়ির গুইমারা জালিয়াপাড়া এলাকায় খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়কে একটি মাইক্রোবাস...

লোহাগাড়ায় পুকুরে গোসল করতে গিয়ে ডুবে দুই বোনের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পুকুরের পানিতে ডুবে আপন দুই বোনের মৃত্যু...

বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে মহানগর বিএনপির মিলাদ ও দোয়া মাহফিল

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৮১তম...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...