মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

ঢাবির ‘খ’ ইউনিটে ভর্তির সাক্ষাৎকার শুরু আজ

নিজস্ব প্রতিবেদক

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের কলা অনুষদভুক্ত ‘খ’ ইউনিটের সাক্ষাৎকার আজ (বুধবার) থেকে শুরু হচ্ছে।

বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটের বিজ্ঞপ্তি সূত্রে এ তথ্য জানা গেছে। বুধবার (১০ আগস্ট) থেকে শুরু হয়ে এই ইউনিটের সাক্ষাৎকার চলবে ১২ আগস্ট পর্যন্ত।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে খ-ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ওয়েবসাইটের মাধ্যমে বিষয় মনোনয়নপ্রাপ্ত শিক্ষার্থীদের সাক্ষাৎকার ১০ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত সূচি অনুযায়ী কলা অনুষদ সভাকক্ষে (কক্ষ নম্বর ১০০১) গ্রহণ করা হবে। সাক্ষাৎকারের সময় কাগজপত্রসহ যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, বুধবার ১-৭০০ যাদের মেধাক্রম তাদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে, বৃহস্পতিবার (১১ আগস্ট) ৭০১-১৪০০ যাদের মেধাক্রম তাদের সাক্ষাৎকার। এর পরদিন ১৪০১ থেকে ১৬০০ এবং ১৬০১ থেকে বিষয় মনোনয়নপ্রাপ্ত অবশিষ্ট প্রার্থীদের সাক্ষাৎকার অনুষ্ঠিত হবে। প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা সোয়া ৬টা পর্যন্ত চার ধাপে সাক্ষাৎকার চলবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগ, সংগীত বিভাগ ও নৃত্যকলা বিভাগে ভর্তির জন্য মেধাক্রম ১ থেকে ৫৬২২ মেধাক্রমপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্য থেকে আগ্রহী প্রার্থীদের মৌখিক ও ব্যবহারিক পরীক্ষা ২১ আগস্ট থেকে ২৫ আগস্ট পর্যন্ত গ্রহণ করা হবে।

শিক্ষার্থীদের যেসব কাগজপত্র সঙ্গে আনতে হবে

>> ভর্তি পরীক্ষার মূল প্রবেশপত্র
>> এসএসসি ও এইচএসসি পরীক্ষার মূল গ্রেডশিট
>> ইন্টারনেটের মাধ্যমে ডাউনলোডকৃত ভর্তির প্রাথমিক আবেদনের বিস্তারিত ফরম এবং বিষয়সমূহের পছন্দক্রম ফরম। উভয় ফরমে শিক্ষার্থী তারিখ ও মোবাইল নম্বর প্রদান করে স্বাক্ষর করবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, সাক্ষাৎকারের সময় প্রার্থীদের মূল গ্রেডশিটসমূহ জমা রাখা হবে। মূল গ্রেডশিটসমূহ জমা দেওয়ার পূর্বে প্রার্থীদের পরবর্তীতে ভর্তির জন্য প্রত্যেকটি গ্রেডশিটের অন্তত ১০টি করে ফটোকপি নিজের কাছে রাখতে হবে। কোনো কারণে প্রয়োজনীয় কাগজপত্র আনতে ব্যর্থ হলে নির্ধারিত পরিমাণ জরিমানা প্রদান সাপেক্ষে সাক্ষাৎকারে অংশগ্রহণের অনুমতি দেওয়া যেতে পারে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

মাদক সেবন করে পার পেলেন না চারজন, ৩০ দিনের কারাদণ্ড

আনোয়ারায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে মাদক সেবনের দায়ে চারজনকে ৩০ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।সোমবার (২৪ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার চাতরী এলাকায়...

প্রতিভার স্বীকৃতিতে উৎসবমুখর চট্টগ্রাম মা ও শিশু মেডিকেল কলেজ

সাহিত্য, সংস্কৃতি ও ক্রীড়ায় শিক্ষার্থীদের প্রতিভার স্বীকৃতি দিতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল ও মেডিকেল কলেজের বার্ষিক সাহিত্য, সাংস্কৃতিক ও...

বোয়ালখালীতে পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় অমিত সেনগুপ্ত (২২) নামে এক পলিটেকনিক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৭ জুলাই) সকালে উপজেলার পশ্চিম শাকপুরা ইউনিয়নের ৪...

সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, বর্তমান প্রজন্মই দেশের ভবিষ্যৎ। তাই একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে শিক্ষার্থীদের প্রস্তুত থাকতে হবে।আজ রোববার সংসদ ভবনের ভিআইপি...