বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

চকরিয়ায় পুলিশ কর্মকর্তার ঘুষিতে দাঁত ভাঙল কলেজ ছাত্রের, আদালতে মামলা

কায়সার হামিদ মানিক,কক্সবাজার প্রতিনিধি

চকরিয়া উপজেলার লক্ষ্যারচরে পুলিশ কর্মকর্তার ঘুষিতে এক কলেজ ছাত্রের দাঁত ফেলে দেয়ার অভিযোগ উঠেছে।

এ ঘটনায় রবিবার আহত কলেজ ছাত্রের বড়ভাই বাদি হয়ে চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করেছেন।

আদালত মামলাটি আমলে নিয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

মামলার কাগজপত্র সূত্র জানায়, শিশু-কিশোরদের ফুটবল খেলাকে কেন্দ্র করে গত বৃহস্পতিবার বিকেলে চকরিয়া উপজেলার লক্ষ্যারচর ইউনিয়নের মন্ডলপাড়া এলাকায় স্থানীয় নুরুল আমিন সওদাগরের সঙ্গে হাবিবুর রহমানের কথা কাটাকাটি হয়।

এ ঘটনার জের ধরে ওই দিন রাত নয়টার দিকে শিকলঘাট স্টেশনে হাবিবুর রহমান ও তাঁর ভাই কক্সবাজার সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্র মোস্তাফিজুর রহমানের ওপর হামলা করেন চট্টগ্রাম হালিশহর থানার উপ পরিদর্শক (এসআই) মুবিনুল ইসলামের নেতৃত্বে তাঁর আত্মীয়-স্বজনেরা।

মামলায় অভিযোগ করা হয়, এসআই মুবিনুল ইসলাম ঘুষি মেরে কলেজ ছাত্র মোস্তাফিজের একটি দাঁত ফেলে দেন ও দুটি দাঁত ক্ষতিগ্রস্ত করেন। পরে আহত কলেজ ছাত্রকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। মামলার অন্য আসামিরা হলেন পুলিশ কর্মকর্তার ভাই আবরারুল আমিন রনি, বাবা নুরুল আমিন ও চাচা আব্দুল হক।

মামলার বাদি হাবিবুর রহমান বলেন, এঘটনার পরপরই চকরিয়া থানায় লিখিত এজাহার দেয়া হয়। পুলিশ সরেজমিন ঘটনাস্থল পরিদর্শন করে।

প্রত্যক্ষদর্শীরা ঘটনার বিষয়ে সাক্ষ্য দিলেও ওই পুলিশ কর্মকর্তার তদবিরে চকরিয়া থানা পুলিশ মামলা নেয়নি। এ কারণে রোববার চকরিয়া সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলা দায়ের করি।

বাদীর আইনজীবী ওমর ফারুক ও মিফতাহ উদ্দিন বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে চকরিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপারকে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।

ঘটনার বিষয়ে জানতে মামলার আসামি হালিশহর থানার উপপরিদর্শক (এসআই) মুবিনুল ইসলামকে ফোন দেয়া হলে তিনি সাংবাদিক পরিচয় পেয়ে ফোন কেটে দেন। পরে তিনি আর ফোন ধরেননি। এসএমএস পাঠানো হলেও জবাব দেননি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই...

আরও পড়ুন

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পার্কভিউ হাসপাতাল লিমিটেড সাতকানিয়া উপজেলার ৫ নম্বর আমিলাইশ ইউনিয়নের আমিলাইশ আদর্শ উচ্চ...

জুলাই স্মৃতিস্তম্ভে সিএমপির শ্রদ্ধাঞ্জলি

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে নগরের নিউমার্কেট এলাকায় অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেছেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) কমিশনার হাসান মো. শওকত...

জুলাই গণঅভ্যুত্থান ছিল বিএনপির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের ধারাবাহিক ফসল: শামীম

চট্টগ্রাম মহানগর বিএনপির উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভায় বিএনপির চট্টগ্রাম বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম বলেছেন, জুলাই গণঅভ্যুত্থান কোনো আকস্মিক ঘটনা...

কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের স্টুয়ার্ডের ব্যাগ থেকে ১৪ লাখ টাকার ইয়াবা উদ্ধার

চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে কক্সবাজার এক্সপ্রেস ট্রেনের এক স্টুয়ার্ডকে বিপুল পরিমাণ ইয়াবাসহ আটক করেছে র‍্যাব-৭। তার কাছ থেকে ৪ হাজার ৮৫০ পিস ইয়াবা...