সোমবার, ৩ আগস্ট ২০২৬

দারুণ জয়ে ফ্রেঞ্চ লিগ ওয়ানের নতুন মৌসুম শুরু করলো পিএসজি

স্পোর্টস ডেস্ক

 

ফ্রেঞ্চ লিগ ওয়ানের চলতি মৌসুমে মেসি-নেইমারের কাছে পাত্তাই পেলো না ক্লেরমন্ত। শনিবার রাতে ক্লারমন্ত ফুটের মাঠে ৫-০ গোলের বড় জয়ে মৌসুম শুরু করলো পিএসজি। এদিনে জোড়া গোল ছাড়াও একটি অ্যাসিস্ট করেছেন মেসি। দলের আরেক সুপারস্টার নেইমার এক গোলের পাশাপাশি করেছেন অ্যাসিস্টের হ্যাটট্রিক। অন্য দুই গোল করেছেন আশরাফ হাকিমি ও মার্কুইনহোস।

এদিকে ম্যাচের নবম মিনিটে নেইমারের গোলে এগিয়ে যায় পিএসজি। এরপর কাউন্টার অ্যাটাকে বল পেয়ে ম্যাচের ২০ মিনিটে দ্বিতীয় গোলটি করেন মরক্কান মিডফিল্ডার হাকিমি।

আর ৩৯ মিনিটে দুর্দান্ত এক ফ্রি-কিকে গোলের স্বাদ পান পিএসজির অধিনায়ক মার্কুইনিয়োস।

ম্যাচের দ্বিতীয়ার্ধেও মাঠে দুর্দান্ত ছিল পিএসজি। ক্লেরমন্তকে কোন ধরণের সুযোগই দেয়নি তারা। ৮০ মিনিটে নেইমারের দিকে পাস দিয়ে দৌড়ে বক্সের দিকে এগিয়ে যান মেসি। নেইমার ফিরতি পাসে বল দিলে সহজেই জালের ঠিকানা খুঁজে নেন আর্জেন্টাইন ফরোয়ার্ড।

ম্যাচের ৮৬তম মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের পাস থেকে বল জালে পাঠিয়ে দ্বিতীয় গোলের দেখা পান মেসি। বাকি সময় ক্লেরমন্ত কোন জবাব দিতে না পারায় বড় জয় নিয়ে মাঠ ছাড়ে সফরকারীরা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে স্ট্যাটাস দিয়ে যুবকের ‘আত্মহত্যা’

‎চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ফেসবুকে পোস্ট দিয়ে নিরব ইমন (২৪) নামে...

শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া আন্তঃস্কুল গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু ১৪ আগস্ট

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

চট্টগ্রামের পাহাড়তলীতে ভোক্তা অধিকারের অভিযানে দুই প্রতিষ্ঠানকে জরিমানা

চট্টগ্রামের পাহাড়তলীতে ওরশ বাড়ি নামের একটি বিরিয়ানী হাউজে অপরিচ্ছন্ন...

লোহাগাড়ায় জমিতে চাষ শেষে সড়কে উঠতেই মাহিন্দ্রার ধাক্কায় বৃদ্ধ নিহত

চট্টগ্রামের লোহাগাড়ায় মাহিন্দ্রা ট্রাক্টরের ধাক্কায় আব্দুল আলম (৫৯) নামে...

৯ আগস্ট চট্টগ্রামের বন্যাদুর্গত ৩ উপজেলা সফর করবেন প্রধানমন্ত্রী

চট্টগ্রামের বন্যাদুর্গত তিনটি উপজেলা- হাটহাজারী, ফটিকছড়ি ও বাঁশখালী সফরে...

আসুন সকলে মিলে দেশটাকে পরিষ্কার ও সুন্দর রাখি : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, আসুন...

আরও পড়ুন

টাইব্রেকারে বাজিমাত করে চ্যাম্পিয়ন গোসাইলডাঙ্গা

টুর্নামেন্টের পাঁচ ম্যাচের প্রথমটিতে টাইব্রেকারে হেরে শুরু করেছিল গোসাইলডাঙ্গা যুবক গোষ্ঠী। এরপর আর পেছনে ফিরে তাকাতে হয়নি। পরের তিন ম্যাচে টাইব্রেকারে জিতে উঠে আসে...

দেড় কোটি শিক্ষার্থী নিয়ে হচ্ছে ‘প্রাইম মিনিস্টার্স গোল্ডকাপ’: শিক্ষামন্ত্রী

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, তৃণমূল পর্যায় থেকে প্রতিভাবান ফুটবলার তুলে আনা এবং শিক্ষার্থীদের খেলাধুলায় উদ্বুদ্ধ করতে দেশের ইতিহাসে প্রথমবারের...

নিজেদের খরচে সাইক্লিং প্রতিযোগিতায় খেলতে ঢাকা গেল চট্টগ্রামের সাইক্লিস্টরা

প্রাইম মিনিস্টার কাপ স্কুল টুর্নামেন্ট উদ্বোধন করতে প্রধানমন্ত্রী আসবেন চট্টগ্রামে আসবেন। সে জন্য চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে চলছে বিশাল কর্মযজ্ঞ। পুরো স্টেডিয়াম করা হচ্ছে চকচকে...

ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল কাল শুক্রবার

সিজেকেএস কাউন্সিলর আবুল হাশেম বক্করের ব্যবস্থাপনায় এবং সিটি মেয়র ডা. শাহাদাত হোসেনের সহযোগিতায় আয়োজিত চব্বিশের গণঅভ্যুত্থান ক্রীড়া উৎসবের আর ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা আগামীকাল...