মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

বড়উঠানে কলোনিতে আগুন, পুড়ল ৬টি ঘর

স্টাফ রিপোর্টার

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার বড়উঠান ডাকপাড়া এলাকায় একটি কলোনীতে অগ্নিকাণ্ডের খবর পাওয়া গেছে। এতে ৬টি সেমিপাকা ঘর পুড়ে গেছে বলে জানিয়েছে ফায়ার স্টেশন।

শনিবার (৬ আগষ্ট) সকাল ৮টা ৫০মিনিটে স্থানীয় আবুল খায়ের খাঁ কলোনীতে এ দুর্ঘটনা ঘটে। তবে আগুনে কেউ হতাহত হয়নি।

অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন বড়উঠান ০৯ নং ওয়ার্ডের ইউপি সদস্য সাজ্জাদ খান সুমন।

স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৮টা ৫০ মিনিটের দিকে আবুল খায়ের খাঁ কলোনিতে হঠাৎ এক ভাড়াটিয়ার গ্যাসের পাইপ লিক হয়ে আগুন আশপাশে ছড়িয়ে পড়ে। আতঙ্কে লোকজন ঘর থেকে বের হয়ে যায়। আগুনের তীব্রতা বেড়ে আবুল খায়ের খাঁ কলোনির ৬টি সেমিপাকা ঘর পুড়ে ছাই হয়ে যায়।

আনোয়ারা ফায়ার স্টেশনের ইনচার্জ মো. বেলাল হোসেন বলেন, ডাকপাড়া এলাকায় ৯৯৯ এর মাধ্যমে অগ্নিকাণ্ডের খবর পেয়ে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনি। প্রাথমিকভাবে জানা গেছে, গ্যাসের সিলিন্ডার লিক হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুনে ছয়টি সেমিপাকা ঘর পুড়ে প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হয়েছে। এ সময় প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে।’

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...