মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আনোয়ারায় বাসের ধাক্কায় নিহত কিশোর, আহত বৃদ্ধ, আটক বাস

স্টাফ রিপোর্টার :

চট্টগ্রামের আনোয়ারায় এস আলম বাসের ধাক্কায় এক ভ্যানচালকের সহযোগী কিশোর নিহত হয়েছে। এ ঘটনায় একজন বৃদ্ধ গুরুত্বর আহত হয়েছেন।

শুক্রবার (০৫ আগষ্ট) রাত সাড়ে আটটার দিকে উপজেলার বরুমছড়া চেয়ারম্যান ঘাটা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

মৃত কিশোরের নাম মিনহাজ। ১৬ বছরের মিনহাজ বাঁশখালী উপজেলার চানপুর এলাকার মো. আবুল কাসেমের ছেলে।

আহত বৃদ্ধ আশরাফ আলী (৪৮) সে মানিকগঞ্জ জেলার দৌলতপুর এলাকার বাসিন্দা।

ঘটনার সত্যতা নিশ্চিত করছেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর্জা হাছান।

স্হানীয় সূত্রে জানা গেছে, মৃত মিনহাজ ও আহত আশরাফ আলী ওই এলাকায় একটি স্ক্যাপের দোকানে কাজ করত । রাতে স্ক্যাপের ভ্যান নিয়ে চেয়ারম্যান ঘাটা এলাকায় যাচ্ছিল।

হঠাৎ এস আলম বাস ধাক্কা দিলে ভ্যানের পেছনে থাকা কিশোর ও আশরাফ আলী গুরুত্বর আহত হন সেখান থেকে স্হানীয়রা উদ্ধার করে দু’জনকে আনোয়ারা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে দায়িত্বরত চিকিৎসক মিনহাজকে মৃত ঘোষণা করেন। ও অপরজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে হস্তান্তর করেন।

ওসি মীর্জা হাছান জানান, ময়নাতদন্তের জন্য মিনহাজের মরদেহ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

স্থানীয়রা বাসটি জব্দ করে পুলিশে হস্তান্তর করেছেন। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেয়া হবে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...