বৃহস্পতিবার, ৬ আগস্ট ২০২৬

সত্য ও ন্যায়ের মর্ম অনুধাবনই হ‌লো কারবালার হাকিকত- এসএম শফি

বি‌শিষ্ট সমাজ সেবক ও ব্যবসায়ী এস এম শফি বলেছেন, কারবালার হৃদয়বিদারক ও মর্মন্তুদ ঘটনাবলির নেপথ্য হাকিকত হচ্ছে অবাঞ্ছিত আপসকামিতাকে আশ্রয়-প্রশ্রয় না দেওয়া এবং সত্য ও ন্যায়ের মর্ম অনুধাবন করা। আহলে বাইতে রাসূলের (দ.) বিরুদ্ধে অবস্থান নেওয়ায় ইয়াজিদের ঠাঁই হয়েছে ইতিহাসের আস্তাকুঁড়ে।

মঙ্গলবার (০২ আগস্ট) রাতে চট্টগ্রামের পটিয়া দক্ষিণ আশিয়া গাউসিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার আয়োজনে ১০ দিন ব্যাপী ‘মাহফিলে শোহাদায়ে কারবালা’ ৪র্থ দিনের আলোচনায় বিশেষ মেহমানের বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নুরুল আমিন টিটুর পরিচালনায় মাহফিলে তকরির পেশ করেন, নেছারিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আল্লামা মুহাম্মদ রফিক উদ্দিন সিদ্দিকী, মুফতি মাওলানা মুহাম্মদ বদরুজ্জামান রিয়াদ, মাওলানা মুহাম্মদ সানাউল্লাহ শিবলী নোমানী, আলহাজ্ব মাওলানা মুহাম্মদ শাহজাহান আলকাদেরী

মাহফিলে মেহমান হিসেবে উপস্থিত ছিলেন ১৫ নং ছনহরা ইউনিয়ন চেয়ারম্যার আলহাজ্ব মুহাম্মদ আব্দুর রশিদ দৌলতী, মুহাম্মদ আব্দুর রশীদ সিকদার, আলহাজ্ব মুহাম্মদ সেলিম মোস্তফা, সাবের আহমেদ আলকাদেরী, আস্তানায়ে জহির ভান্ডার সাজ্জাদানশূন পীরজাদা মু. মহরম হোসাইন, ক্রীড়া সংগঠক ইয়াছির আরাফাত প্রমূখ।

আহলে বাইতে রাসূল (আ.) স্মরণে ১০ দিন ব্যাপী ‘মাহফিলে শোহাদায়ে কারবালা’ এর জন্য পিএইচপি ফ্যামিলির ফিনান্স ডিরেক্টর আলী হোসেন সোহাগ এর ব্যক্তিগত তহবিল থেকে মাহফিল পরিচালনা কমিটির কাছে নগদ এক লাখ টাকা হাদিয়া তুলে দেন ব্যবসায়ী এস এম শফি।

মাহফিল শেষে দেশ, জাতি ও পিএইচপি ফ্যামিলির জন্য দোয়া করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মাল্টিভোকাল মেমোরিতে ভিন্নমতের প্রান্তিকীকরণ এবং কুর্দি জনগোষ্ঠীর অভিজ্ঞতা

মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে এমন একটি জনগোষ্ঠী রয়েছে, যাদের ইতিহাস আধুনিক...

নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের অভিযানে ৯০ হাজার ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী জারুলিয়াছড়ি এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান...

চৌদ্দগ্রামে প্রতিপক্ষের হামলায় চিকিৎসাধীন অবস্থায় ১১দিন পর যুবকের মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে চলাচলের রাস্তা নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলার...

চট্টগ্রামে ‘কার্ডিকন-২০২৬’ সফল করতে হৃদরোগ বিশেষজ্ঞদের প্রস্তুতি সভা

চট্টগ্রামে আসন্ন হৃদরোগ বিষয়ক সম্মেলন ‘কার্ডিকন-২০২৬’ (CARDICON-2026) সফল ও...

সাতকানিয়ার বন্যাদুর্গত মানুষের পাশে পার্কভিউ হাসপাতালের ফ্রি চিকিৎসা ক্যাম্প ও ওষুধ বিতরণ

সাম্প্রতিক ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সামাজিক...

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে প্রতিমন্ত্রী মীর হেলালের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রামে জুলাই স্মৃতিস্তম্ভে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভূমি ও...

আরও পড়ুন

রথযাত্রা এখন সর্বজনীন উৎসবে রূপ নিয়েছে: প্রতিমন্ত্রী মীর হেলাল

চট্টগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের পবিত্র জগন্নাথ দেবের রথযাত্রায় হাজারো ভক্তের ‘জয় জগন্নাথ’ ধ্বনিতে মুখরিত হয়েছে রাজপথ। বৃহস্পতিবার (১৬ জুলাই) বিকালে নগরের নন্দনকানন রথের পুকুর পাড়...

তিনশত বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবের ব্যাপক প্রস্তুতি

চট্টগ্রামে কেন্দ্রীয় রথযাত্রা উদযাপন কমিটির উদ্যোগে শতাব্দীপ্রচীন তিনশ বছরের ঐতিহ্যবাহী তুলসীধামের শ্রীশ্রী জগন্নাথদেবের কেন্দ্রীয় রথযাত্রা উৎসবমুখর পরিবেশে উদযাপনের ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।আগামী ১৬...

শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে পাওয়া গেলো ৬ লাখ ৪৫ হাজার টাকা

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের দানবাক্সে এবার পাওয়া গেছে ৬ লাখ ৪৫ হাজার টাকা।রবিবার (২৮ জুন) দিনব্যাপী মসজিদ কম্পাউন্ডে এ টাকা গণনা...

মহররম মাসের চাঁদ দেখা গেছে, পবিত্র আশুরা ২৬ জুন

আজ ১৪৪৮ হিজরি সনের পবিত্র মহররম মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল ১৭ জুন বুধবার থেকে পবিত্র মহররম মাস গণনা করা হবে। সেই হিসাবে আগামী...