শনিবার, ১৫ আগস্ট ২০২৬

বোয়ালখালীতে চোরাই মোটর সাইকেলসহ তিন চোর আটক

জয়নাল, বোয়ালখালী

বোয়ালখালীতে মোটর সাইকেল চুরি করে পালানোর সময় তিন চোরকে আটক করেছে থানা পুলিশ।

মঙ্গলবার (২ আগস্ট) ভোর ৪টার দিকে আনোয়ারা উপজেলা থেকে সুজুকি ব্যান্ডের একটি মোটর সাইকেল চুরি করে পালাচ্ছিল তারা।

বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় মোটর সাইকেলের তেল শেষে হয়ে গেলে বিপাকে পড়েন চোরের দল। এ সময় খবর পেয়ে বোয়ালখালী থানা পুলিশের টহল টিম তাদের আটক করেন।

থানার উপ-পরিদর্শক (এসআই) মোস্তফা কামাল জানান, আনোয়ারা উপজেলার মো.হাসানের সুজুকি ব্যান্ডের একটি নীল রঙের মোটর সাইকেল (চট্টমেট্রো ল ১৭-৯৮৫৩) চুরি করে তিন যুবক।

তারা মোটর সাইকেলটি চালিয়ে বোয়ালখালী উপজেলার পূর্ব কালুরঘাট এলাকায় পৌঁছেন। তবে গাড়িটির তেল ফুরিয়ে যাওয়ায় জাহাঙ্গীর মার্কেটের সামনে অবস্থান নেন। মূলত গাড়িটি তারা বিকল্প উপায়ে চালু করলেও তেলের ট্যাংক খুলতে পারেননি। ফলে বিপাকে পড়ে যায় তারা। তাদের আচরণে সন্দেহ হলে এলাকাবাসী পুলিশে খবর দেন।

আটকৃতদের নাম আনোয়ারা বরুমচড়া ইউনিয়নের আবদুস সালামের ছেলে আলমগীর (২৫), আবুল কালামের ছেলে মিজান (২৪) ও বদিউল আলমের ছেলে শরীফ (২১) বলে জানিয়েছে।

তাদের আনোয়ারা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানান বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক।

মোটর সাইকেলের মালিক আনোয়ারা বৈরাগ ইউনিয়নের বাসিন্দা মো. হাসান বলেন, মঙ্গলবার ভোরে ঘরের সিঁড়ির নিচে রাখা মোটর সাইকেলটি নিয়ে পালিয়ে যায় চোরের দল। এ ঘটনায় সকালে আনোয়ারা থানায় অভিযোগ দেওয়া হয়েছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে প্রাইম মিনিস্টার কাপ স্কুল ফুটবল টুর্নামেন্ট। প্রধানমন্ত্রী তারেক রহমান টুর্নামেন্টের উদ্বোধন করবেন। এই টুর্নামেন্ট এবং...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়া স্মৃতি আন্ত: স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে আজ শুক্রবার। বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে প্রধান...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...