শনিবার, ১৫ আগস্ট ২০২৬

করোনা: বিশ্বে কমেছে মৃত্যু ও আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক

গত ২৪ ঘণ্টায় বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৬ লাখ ৬৩ হাজার ৫৫৪ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ১৫৪ জনের। এ ছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৭ লাখ ৩৫ হাজার ৫০৬ জন।

রোববার (৩১ জুলাই) সকালে করোনার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে এ তথ্য পাওয়া গেছে।

এর আগে শনিবার (৩০ জুলাই) বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৮ লাখ ৩৫ হাজার ৩০৮ জন। এ সময় ভাইরাসটিতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১ হাজার ৯০৭ জনের। এ ছাড়া এদিন করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন ৮ লাখ ৬০ হাজার ৩০৫ জন।

ওয়ার্ল্ডোমিটারসের সর্বশেষ তথ্য অনুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত মোট করোনায় আক্রান্ত হয়েছেন ৫৮ কোটি ১৪ লাখ ৫৮ হাজার ২২১ জন। মৃত্যু হয়েছে ৬৪ লাখ ১৮ হাজার ৭৫১ জনের।

এদিকে, গত ২৪ ঘণ্টায় জাপানে আক্রান্ত হয়েছেন ২ লাখ ২১ হাজার ৯৩৮ জন এবং মারা গেছেন ১৩০ জন। ব্রাজিলে মারা গেছেন ১৬২ জন এবং আক্রান্ত হয়েছেন ২৪ হাজার ২৫৯ জন। যুক্তরাষ্ট্রে আক্রান্ত হয়েছেন ১৫ হাজার ৬৭৯ জন এবং মারা গেছেন ৩১ জন। ফ্রান্সে আক্রান্ত হয়েছেন ৪১ হাজার ২৭৪ জন। দক্ষিণ কোরিয়ায় আক্রান্ত হয়েছেন ৮১ হাজার ৯৪৪ জন এবং মারা গেছেন ৩৫ জন। ইতালিতে আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ৫৭১ জন এবং মারা গেছেন ১২১ জন। মেক্সিকোতে আক্রান্ত হয়েছেন ২৩ হাজার ২৪৮ জন এবং মারা গেছেন ৭৯ জন। তাইওয়ানে মারা গেছেন ৬০ জন এবং আক্রান্ত হয়েছেন ২১ হাজার ৫০১ জন।

একইসময়ে ইরানে আক্রান্ত হয়েছেন ৪ হাজার ৫০৫ জন এবং মারা গেছেন ৪৬ জন। রাশিয়ায় মারা গেছেন ৪৩ জন এবং আক্রান্ত হয়েছেন ১২ হাজার ২৪৮ জন। নিউজিল্যান্ডে আক্রান্ত হয়েছেন ৬ হাজার ৪৬৯ জন এবং মারা গেছেন ৬৭ জন। অস্ট্রেলিয়ায় আক্রান্ত হয়েছেন ৪৯ হাজার ১৫৭ জন এবং মারা গেছেন ১৩৫ জন। থাইল্যান্ডে আক্রান্ত হয়েছেন ১ হাজার ৯৬২ জন এবং মারা গেছেন ৩২ জন। চিলিতে আক্রান্ত হয়েছেন ৯ হাজার ১৮৮ জন এবং মারা গেছেন ৩১ জন।

উল্লেখ্য, ২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ২০২০ সালের ১১ মার্চ বিশ্ব স্বাস্থ্য সংস্থা করোনাকে ‘বৈশ্বিক মহামারি’ হিসেবে ঘোষণা করে। এর আগে, একই বছরের ২০ জানুয়ারি বিশ্বজুড়ে জরুরি পরিস্থিতি ঘোষণা করে সংস্থাটি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে...

সহসাই চট্টগ্রাম জেলা স্টেডিয়ামের ফ্লাড লাইটের সংস্কার হচ্ছে

আগামী ৯ সেপ্টেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে উদ্বোধন হতে যাচ্ছে...

শহীদ জিয়া ও খালেদা জিয়া স্মৃতি স্কুল ফুটবল টুর্নামেন্ট শুরু

চট্টগ্রাম মহানগর বিএনপি আয়োজিত শহীদ জিয়া ও বেগম খালেদা...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময়...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত...

আরও পড়ুন

মিরসরাইয়ে গ্যাসের তীব্র সংকট, মহাসড়কে ৩ কি.মি.যানবাহনের সারি

জাতীয় গ্রিডে গ্যাস সংকটের প্রভাবে চট্টগ্রামের মিরসরাইয়ে দেখা দিয়েছে তীব্র গ্যাসসংকট। গ্যাসের জন্য ফিলিং স্টেশনগুলোতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে যানবাহন চালকদের। উপজেলার...

সীতাকুণ্ডে শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯ জনে

চট্টগ্রামের সীতাকুণ্ডে ফেরদৌস স্টিল শিপ ব্রেকিং ইয়ার্ডে একটি ট্যাংক থেকে বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় মৃত্যুর সংখ্যা ক্রমশ বাড়ছে। সকাল দুর্টনার পরপরই ৫ জন...

সীতাকুণ্ডে গ্যাস লিকেজের ঘটনায় তদন্ত কমিটি হচ্ছে: অর্থমন্ত্রী

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি শিপব্রেকিং ইয়ার্ডে কাজ করার সময় বিষাক্ত গ্যাস ছড়িয়ে পড়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করা হচ্ছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু...

রাঙ্গুনিয়ায় ছাদ থেকে পড়ে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় ঘরের ছাদ থেকে পড়ে সানজিদা ইসলাম নিশাত (১১) নামে ৫ম শ্রেণির শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।‎‎শুক্রবার (১৪ আগস্ট) দুপুর ১২টায় উপজেলার ১ নম্বর...