মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

আনসার সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার, সহকর্মী আটক

নিজস্ব প্রতিবেদক

আব্দুল কুদ্দুস নামের আনসার সদস্যের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৩ জুলাই) সকালে মানিকগঞ্জের ঘিওরে বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয় বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

তাকে বটি দিয়ে কুপিয়ে হত্যার পর লাশ বস্তাবন্দি করার অভিযোগ ওঠেছে তারই আরেক সহকর্মীর বিরুদ্ধে। পুলিশ অভিযুক্ত আনসার সদস্য শাহীন মিয়াকে আটক করেছে। নিহত আব্দুল কুদ্দুসের বাড়ি দৌলতপুর উপজেলার হাতকোড়া এলাকায়। তিনি ঘিওর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ে নাইট ডিউটি করতেন।

পুলিশ জানায়, স্থানীয়দের কাছে খবর পেয়ে শনিবার (২৩ জুলাই) সকালে ঘিওর উপজেলা পরিষদ চত্বর থেকে আব্দুল কুদ্দুস নামে ওই আনসার সদস্যদের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটি পাশে পড়ে ছিল।

পরে ঘটনার সাথে জড়িত সন্দেহে আরেক আনসার সদস্য শাহিনকে উপজেলা আনসার ভিডিপি কার্যালয় থেকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি সহকর্মীকে হত্যার কথা স্বীকার করেছেন বলে জানায় পুলিশ। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে সে বিষয়টি তদন্ত করা হচ্ছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানায় পুলিশ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা আজ সোমবার কলেজ জিমন্যাসিয়ামে সম্পন্ন হয়েছে । ফাইনাল খেলায় ইমরানুর রহমান হাউজ ১২-৯...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার সঙ্গে জেলার গণমাধ্যমকর্মীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে জেলা পরিষদের...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...