মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

সেই ইউএনও’র দুঃখপ্রকাশ, বিভাগীয় ব্যবস্থার আশ্বাস ডিসির

নিজস্ব প্রতিবেদক

অনলাইন নিউজ পোর্টাল ঢাকা পোস্টের কক্সবাজার জেলা প্রতিনিধির সঙ্গে অশ্রাব্য ভাষায় কথা বলায় দুঃখ প্রকাশ করেছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা কায়সার খসরু।

শুক্রবার (২২ জুলাই) দুপুরে অনাকাঙ্খিত ওই ঘটনা নিয়ে হিলডাউন সার্কিট হাউসে জরুরি বৈঠকে বসেন জেলা প্রশাসক, কক্সবাজার প্রেসক্লাব ও সাংবাদিক ইউনিয়নের নেতারা।

এ সময় ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি সাইদুল ফরহাদ ও টেকনাফ ইউএনও মোহাম্মদ কায়সার খসরু উপস্থিত ছিলেন।

বৈঠকে জেলা প্রশাসক মো. মামুনুর রশীদ বলেন, বিষয়টি নিয়ে আমরাও খুবই লজ্জিত। এ সময় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থার আশ্বাসও দেন তিনি।

বৈঠকে উপস্থিত সাংবাদিক নেতারা ওই ইউএনওকে দ্রুত অপসারণ করে বিচারের আওয়তায় আনার দাবি জানান।

প্রসঙ্গত, গতকাল বৃহস্পতিবার (২১ জুলাই) ‘নিচু জায়গায় নির্মাণ করা উপহারের ঘর পানিতে ভাসছে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়।

প্রকাশিত ওই সংবাদে ক্ষিপ্ত হয়ে ঢাকা পোস্টের কক্সবাজার প্রতিনিধিকে অকথ্য গালাগাল করেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ কায়সার খসরু।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

আরও পড়ুন

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

কক্সবাজারে হোটেলের বারে কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত

কক্সবাজার শহরের একটি হোটেলের বারে কথা-কাটাকাটির জেরে সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। নিহতরা হলেন-নাজিবুল হক রাশেদ (২৯) ও মোহাম্মদ সালমান (২৮)।বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত...

ঈদগাঁওতে ভোক্তা অধিকারের বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে জরিমানা

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের পৃথক অভিযানে তিন বেকারিসহ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তিকে মোট ৯৫ হাজার টাকা অর্থদণ্ড করা হয়েছে।২০ আগস্ট বৃহস্পতিবার উপজেলা নির্বাহী...

কুতুবজোমে লাইসেন্সবিহীন ৬ তেল বিক্রয় প্রতিষ্ঠানে মোবাইল কোর্ট, সিলগালা

কক্সবাজারের মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা ও ঘটিভাঙ্গা এলাকায় লাইসেন্সবিহীন তেল বিক্রয়কারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।আজ বুধবার (১৯ আগস্ট) উপজেলা সহকারী...