রবিবার, ১৭ মে ২০২৬

কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট লিডার হাবিবুল হকের মৃত্যু :বিভিন্ন মহলের শোক 

ঝুলন দত্ত, কাপ্তাই ( রাঙামাটি)

রাঙামাটির কাপ্তাই বিদ্যুৎ উন্নয়ন বোর্ড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাংলাদেশ স্কাউটস চট্টগ্রাম অঞ্চলের যুগ্ম সম্পাদক ও কাপ্তাই উপজেলা স্কাউটস এর প্রাক্তন সম্পাদক, স্কাউটস এর ট্রেইনিং লিডার মো.হাবিবুল হক স্ট্রোক জনিত কারনে ইন্তেকাল করেছেন( ইন্নালিল্লাহি ওয়া লিল্লাহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৫৭ বছর।

শুক্রবার দিবাগত রাত ১ টায় চিকিৎসাধীন অবস্থায় চট্টগ্রাম পার্ক ভিউ হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যু কালে স্ত্রী, ২ছেলে ও অসংখ্য আত্মীয় স্বজন রেখে যান।

তিনি বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে যুক্ত ছিলেন। প্রধান শিক্ষক ও স্কাউটারের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। তাঁর অকাল মৃত্যুতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, কাপ্তাই উপজেলা প্রশাসন, শিক্ষা প্রতিষ্ঠান,শিক্ষার্থী, বাংলাদেশ স্কাউটস, কাপ্তাই প্রেসক্লাব ও বিভিন্ন সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেন। শুক্রবার বাদ জুম্মা নামাজ শেষে নিজ বাড়ি চট্টগ্রাম জেলার পটিয়া উপজেলার আমির ভান্ডার দরবার শরীফ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফনের কথা রয়েছে ।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

বাংলাদেশের সর্বোত্তম পন্থাই হচ্ছে বাংলাদেশী জাতীয়তাবাদী আদর্শ: প্রতিমন্ত্রী মীর হেলাল

বাংলাদেশি জাতীয়তাবাদী আদর্শ দেশের জন্য সর্বোত্তম আদর্শ ও পন্থা...

কর্ণফুলীর ড্রেজিং কার্যক্রম পরিদর্শন ৩ প্রতিমন্ত্রীর

চট্টগ্রামে কর্ণফুলী নদীর নাব্যতা রক্ষায় নদীর চলমান ড্রেজিং কার্যক্রম...

ডিসেম্বরের মধ্যে চট্টগ্রামের জলাবদ্ধতা ৮০ শতাংশ কমবে: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

চট্টগ্রামের দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসনে সরকার সমন্বিতভাবে কাজ শুরু করেছে...

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে...

দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার বহন করবে: অর্থ ও পরিকল্পনা মন্ত্রী

সর্বজনীন স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা ব্যয় সরকার...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল...

আরও পড়ুন

চকরিয়ায় ৩০৪ পরিবার পেল ফ্যামেলি কার্ড

কক্সবাজারের চকরিয়ায় পরিবারভিত্তিক সামাজিক নিরাপত্তা কার্যক্রমকে আরও শক্তিশালী করতে ৩০৪ জন উপকারভোগীর মাঝে ফ্যামেলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। “ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের...

চট্টগ্রামে সড়কে শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার

চট্টগ্রাম নগরীর পাহাড়তলী থানা এলাকায় সাইফুল ইসলাম প্রকাশ ইসমাইল (৩৫) নামে এক শ্রমিকের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।শুক্রবার (১৫ মে) দিবাগত রাত আনুমানিক সাড়ে...

অনূর্ধ্ব-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ, চুড়ান্ত পর্বে খেলবে চট্টগ্রামসহ ৮ জেলা

তৃণমূল পর্যায়ে ফুটবল ছড়িয়ে দেওয়া ও প্রতিশ্রুতিশীল খেলোয়াড় সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) আয়োজিত অনূর্ধ-১৭ জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিের চুড়ান্ত পর্ব আগামী ৮ জুন...

ঘুমধুমে চোলাই মদের কারখানা, প্রতিদিন পাচার শতাধিক লিটার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তবর্তী ঘুমধুম ইউনিয়নে দেশীয় তৈরি চোলাই মদের উৎপাদন ও পাচার উদ্বেগজনক হারে বেড়েছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয়দের দাবি, একসময় সীমিত আকারে উপজাতিদের...