সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কর্ণফুলীতে ২৫০ ক্ষুদে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়

নিজস্ব প্রতিবেদক

”রক্তদিন জীবন বাঁচান” এই স্লোগান সামনে রেখে কর্ণফুলীর বড়উঠানে ২৫০ জন ক্ষুদে শিক্ষার্থীদের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে।

বৃহস্পতিবার সকালে উপজেলার বড়উঠান ইউনিয়নের সান সাইন প্রি- ক্যাডেট স্কুল ও বড়উঠান এইচ. এ.খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ে তরুণদের সংগঠন লাইফবোট ফাউন্ডেশন এ কর্মসূচির আয়োজন করে।

বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের এই উদ্যোগে সহায়তা করেন নগরীর কুলগাঁও সিটি করপোরেশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আমিনুল হক খান।

বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের উদ্বোধন করেন সান সাইন প্রি- ক্যাডেন্ট স্কুলের অধক্ষ এমদাদুল্লাহ খান (রিহাদ)

সকাল ৯টা থেকে ২টা পর্যন্ত দুই স্কুলের প্রায় ২৫০ শিক্ষার্থী রক্ত পরীক্ষা করে গ্রুপ জেনে নিয়েছে।

রক্তের গ্রুপ জানতে আসা স্কুল শিক্ষার্থী বলেন, সহপাঠীদের সঙ্গে এসে রক্তের গ্রুপ পরীক্ষা করলাম। প্রথমে ভয় পেয়েছিলাম। বড় হয়ে মানুষকে রক্ত দেব।

লাইফবোট ফাউন্ডেশনের সভাপতি ফয়সাল উল আজম বলেন, ‘রক্ত যেহেতু আমাদের শরীরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, তাই রক্তের গ্রুপ জেনে রাখাটা খুবই জরুরি। আমরা প্রয়োজনে যেভাবে অন্যের কাছ থেকে রক্ত নিব, ঠিক সেভাবে অন্যের প্রয়োজনেও আমরা রক্ত দিব। চট্টগ্রামের সব সব জায়গায় আমরা ধীরে ধীরে এ রকম কার্যক্রম চলছে এবং ভবিষ্যৎও ইনশাআল্লাহ চলতে থাকবে ।’

বড়উঠান এইচ. এ. খান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা মিলি দে বলেন, পড়াশুনার পাশাপাশি সমাজউন্নয়ন ও মানবসেবার কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকশিত হয়। তাদের মধ্যে মানবপ্রেম জাগ্রত হয়। তরুণদের এ কর্মসূচি স্কুলপড়ুয়া শিক্ষার্থীদের উৎসাহিত করবে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

নবম পে-স্কেল অনুমোদন, দুই বছরে ধাপে ধাপে বাস্তবায়ন

সরকারি কর্মচারীদের বেতন-ভাতা ও অন্যান্য আর্থিক সুবিধা যুগোপযোগী ও...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

আরও পড়ুন

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

বন্ধন লিও ক্লাবের উদ্যোগে হামদ নাত কেরাত প্রতিযোগিতা সম্পন্ন

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে লায়ন্স ক্লাব অব চিটাগাং বন্ধন কর্তৃক স্পন্সরকৃত লিও ক্লাব অব চিটাগাং বন্ধনের উদ্যোগে ও লায়ন আদনান চৌধুরীর সার্বিক সহযোগিতায় হামদ,...

জামাল খান সমাজ কল্যাণ পরিষদের বৃক্ষরোপণ, মশক নিধন ও শোভাযাত্রা

পরিবেশ সুরক্ষা, পরিচ্ছন্নতা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে জামাল খান রোড সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন, মাদকবিরোধী সচেতনতামূলক কর্মসূচি ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত...

আলীকদমে ২০ অস্বচ্ছল নারী পেল বসুন্ধরা শুভ সংঘের সেলাই মেশিন

বান্দরবানের আলীকদমে বসুন্ধরা শুভ সংঘের উদ্যোগে ও বসুন্ধরা গ্রুপের সহযোগিতায় প্রশিক্ষণপ্রাপ্ত ২০ জন অস্বচ্ছল নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণের মাধ্যমে অর্জিত...