সোমবার, ৩১ আগস্ট ২০২৬

চকরিয়ায় ৪০ পরিবারকে ঘরের চাবি ও খতিয়ান হস্তান্তর

মোহাম্মদ রিদুয়ান হাফিজ চকরিয়া প্রতিনিধি :

মুজিববর্ষে বাংলাদেশের একজন মানুষও গৃহহীন থাকবে না- এ স্লোগানে দেশের অন্যান্য উপজেলার মতো চকরিয়া উপজেলায় ৪০ পরিবারকে ঘর ও চাবি ও জমির দলিল ও খতিয়ান বুঝিয়ে দেওয়া হযেছে।

ইতোমধ্যে দুইটি পর্যায়ে ভূমিহীন ও গৃহহীন ৪৩০ টি তৃতীয় পর্যায়ের ২১০ টি সহ মোট ৬৪০টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।

বৃহস্পতিবার (২১ জুলাই) সকাল ১০ টার সময় ৪০ পরিবারের মাঝে পূর্ব বড়ভেওলা ও ডুলাহাজারা নির্মিত আশ্রয়ন প্রকল্পের ঘরগুলো তুলে দিয়ে সর্বমোট ৬৮০ টি ঘর হস্তান্তর করা হলো।

উল্লেখ্য যে ডুলাহাজারা মালুমঘাট সড়ক দূর্ঘটনায় নিহত ও আহত ০৮ পরিবারে মাঝে মুজিববর্ষ ঘরের চাবি ও দলিল হস্তান্তর করা হয়। পর্যায়ক্রমে যাচাই-বাচাই করে চকরিয়া উপজেলার সকল ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘর বরাদ্দ দেওয়া হবে।

ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ঘরের চাবি ও দলিল-খতিয়ান হস্তান্তর অনুষ্ঠানটি চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ানের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চকরিয়া-পেকুয়া আসনের স
সংসদ সদস্য আলহাজ্ব জাফর আলম বিএ(অনার্স) এমএ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যথাক্রমে চকরিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুল করিম সাঈদী, চকরিয়া উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান জেসি চৌধুরী, চকরিয়া সহকারী কমিশনার (ভূমি) রাহাত-উজ-জামান, চকরিয়া উপজেলা সমাজ সেবা অফিসার এস.এম.নাসিম হোসেন,পশ্চিম বড় ভেওলা ইউপি চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী বাবলা,ঢেমুশিয়া ইউপি চেয়ারম্যান এস এম মঈনুদ্দিন আহমেদ চৌধুরী ও বিএমচর ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম প্রমুখ।

প্রধান অতিথি সাংসদ আলহাজ্ব জাফর আলম বলেন,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাচ্ছেন দেশকে ভূমিহীন ও গৃহহীন মুক্ত করার জন্য।সেজন্য সারাদেশে ইউনিয়নে ইউনিয়নে ভূমিহীন ও গৃহহীন মানুষেদেরকে খুজে বের করা হচ্ছে।তিনি আরো বলেন,সরকার সবসময় মানুষের কল্যাণের কাজে নিয়োজিত থাকে।

চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেপি দেওয়ান বলেন, আমরা সবসময় সতর্ক থাকি যারা ভূমিহীন ও গৃহহীন তারা যাতে ঘরগুলো পায়।মাননীয় প্রধানমন্ত্রী সবসময় অসহায় মানুষের পাশে রয়েছে।তিনি আরো বলেন, যারা ভুমিহীন ও গৃহহীন মানুষের ঘর নিয়ে টালবাহানা করবে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায়...

চকরিয়ার সাবেক মেয়র, আ”লীগ নেতা আলমগীর চৌধুরী আটক

কক্সবাজারের চকরিয়া পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের...

রান্নাঘরে তেলাপোকা, পোড়াতেলে রান্না, জিইসির আল-হেলাল হোটেলকে ৩ লাখ জরিমানা

রান্নাঘরের সর্বত্র তেলাপোকার বিচরণ, পোড়াতেলে রান্নাসহ নানা অভিযোগে জিইসির...

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

আরও পড়ুন

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া (২৪) নামে এক নারী নিহত হয়েছেন।রবিবার (৩০ আগস্ট) দুপুর আড়াইটার দিকে পৌরসভার পূর্ব কালুরঘাট ১৩...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মহামায়ায় একটি রেস্টুরেন্টে অনুষ্ঠিত সাধারণ সভার প্রথম অধিবেশনে ভোটারদের...

আলোকিত মানুষ হতে হলে বই পড়ার বিকল্প নেই: ডা.আব্দুন নূর তুষার

বিশ্বসাহিত্য কেন্দ্রের চট্টগ্রাম মহানগর স্কুল পর্যায়ের বইপড়া কর্মসূচীর পুরস্কার বিতরণ উৎস ২৮ আগস্ট শুক্রবার সকালে নগরীর জিইসি কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়। অপর্ণাচরণ সিটি করপোরেশন...

নাইক্ষ্যংছড়ি সীমান্তে পাচারের উদ্দেশ্যে মজুদ করা সার জব্দ

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া রামুর গর্জনিয়ায় কৃষি কর্মকর্তাসহ যৌথ অভিযান চালিয়ে ৩৯ হাজার টাকা মূল্যের বিভিন্ন প্রকার সার আটক করেছে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১...