মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর পায়ুপথ থেকে স্বর্ণের বার উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা মো. রফিকুল ইসলাম নামের এক যাত্রীকে ৫৬৬ গ্রাম স্বর্ণসহ আটক করা হয়েছে। মঙ্গলবার এনএসআই এবং শুল্ক গোয়েন্দারা তাকে আটক করে।

এ সময় তল্লাশি করে তার পায়ুপথ থেকে স্বর্ণের দুটি বার উদ্ধার করা হয়। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটক রফিকুল ইসলামের বাড়ি ফেনীর ছাগলনাইয়ায়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

বিমানবন্দর সূত্রে জানা যায়, সকাল ১০টা ৪০ মিনিটে শাহ্ আমানত বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি ১৪৮ ফ্লাইটে ওই যাত্রী আসেন। এরপর তিনি কাস্টমস কর্মকর্তাদের কাছে স্বর্ণের দুটি বার আনার ঘোষণা দিয়ে ৪০ হাজার টাকা শুল্ক কর পরিশোধ করেন।

কিন্তু কাস্টম হল পার হওয়ার সময় তার গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় এনএসআই এবং শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চ্যালেঞ্জ করেন। এক পর্যাই আর্চওয়ে দিয়ে ওই যাত্রীকে হাঁটানো হলে শরীরে ধাতব বস্তুর অস্তিত্ব লক্ষ্য করা যায়। এ সময় তিনি মলদ্বারে স্বর্ণের দুটি বার থাকার কথা স্বীকার করেন। পরে ওয়াশরুমে গিয়ে তা বের করে দেন।

এ সময় তার কাছ থেকে ৪৬৬ গ্রাম ওজনের স্বর্ণের চারটি বার, ২৪ ক্যারেটের ১০০ গ্রাম স্বর্ণালঙ্কার, ১৫ কার্টন সিগারেট, কসমেটিক, চকলেট, ফুড আইটেম পাওয়া যায়। এসবের বাজারমূল্য প্রায় ৩৫ লাখ ৩ হাজার টাকা।

বিমানবন্দরে কর্মরত শুল্ক গোয়েন্দা বিভাগের কর্মকর্তা মো. তৈয়বুর রহমান বলেন, দুবাই থেকে মোট চারটি সোনার বার নিয়ে এসেছিলেন রফিকুল। এর মধ্যে দু’টি বারের ঘোষণা দিয়ে তিনি শুল্ক পরিশোধ করেন। বাকি দু’টি তিনি পায়ুপথে নিয়ে আসেন।

গোপন সংবাদের ভিত্তিতে তার শরীরে তল্লাশি করে সেগুলো উদ্ধার করা হয়। তিনি বলেন, যেভাবে পায়ুপথে বারগুলো এনেছেন, তা বিপজ্জনক। এমন ঘটনায় মৃত্যুও হতে পারত। এটি ফৌজদারি অপরাধ। আইন অনুযায়ী, অবৈধ পণ্য আনলে এর সঙ্গে বৈধ পণ্যও অবৈধ হিসেবে গণ্য হবে। আমরা তার সঙ্গে থাকা সব মালামাল জব্দ করে তার বিরুদ্ধে মামলাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করছি।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

সুয়াবিল দায়রা শরিফে পবিত্র ঈদে মিলাদুন্নবী অনুষ্ঠিত

মাইজভাণ্ডারী গাউসিয়া হক কমিটি বাংলাদেশ ফটিকছড়ি সুয়াবিল দায়রা শরিফ...

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম...

সরকারি শারীরিক শিক্ষা কলেজে আন্ত:হাউজ বাস্কেটবল প্রতিযোগিতা সম্পন্ন

চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ কর্তৃক আয়োজিত আন্ত: হাউজ...

খাগড়াছড়িতে নবাগত জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে গণমাধ্যমকর্মীদের মতবিনিময়

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের নবাগত চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমার...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে...

আরও পড়ুন

কবি নজরুল ছিলেন তারুণ্যের প্রতীক: বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোঃ জিয়াউদ্দীন বলেছেন, বর্তমান সরকার এ বছরকে নজরুল বর্ষ ঘোষনা করেছে। শুধু ঘোষনায় নয়, নজরুল চর্চ্চার জন্য চট্টগ্রামসহ সারাদেশে একযোগে...

তামাকুমন্ডি লেইনে সাতকানিয়ার কসমেটিকস দোকানের কর্মচারীর আত্মহত্যা

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন তামাকুমন্ডি লেইনের গাজী টাওয়ারে ৭ম তলা ইমন (২৫) নামে এক কসমেটিকস দোকানে কর্মচারীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। তাৎক্ষনিক ভাবে...

সাতকানিয়ায় মোটরসাইকেলের গতিরোধ করে যুবককে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় সড়কে ব্যারিকেড দিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে জাহেদুল ইসলাম প্রকাশ পিচ্চি জাহেদ (৩৫) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।রোববার (৩০ আগস্ট)...

শিশু আছিয়া ধর্ষণ ও হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ

মাগুরার ৮ বছরের শিশু আছিয়া হত্যা ও ধর্ষণ মামলায় আসামি হিটু শেখের ডেথ রেফারেন্স ও আপিলের ওপর হাইকোর্ট রায় ঘোষণা করবেন আজ।সোমবার (৩১ আগস্ট)...