সোমবার, ৩১ আগস্ট ২০২৬

কিশোরীকে পাচারের অভিযোগে গ্রেফতার ৪

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানে ১৫ বছর বয়সী এক কিশোরীকে পাচারের অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (১৩ জুলাই) সদর উপজেলার সুয়ালক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন- বান্দরবান সদর উপজেলার কাইচতলি এলাকার আবদুল সালামের ছেলে আবুল মাসুদ মুন্না (৩৮) ও তার স্ত্রী সেলিনা আক্তার দিতি (২৬), চট্টগ্রামের রাউজান ডাবুয়া এলাকার মো. ইয়াহিয়ার স্ত্রী কামরুন নাহার সাথী (৩৭) ও সিএমপি লালখান বাজারের মো. হারুনের মেয়ে নাসরিন আক্তার শিল্পী (২৪)।

স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক অর্থনৈতিক অস্বচ্ছলতার কারণে ওই কিশোরী গত কয়েক মাস ধরে মুন্নাদের বাসায় থাকতো। ১৫ দিন আগে কিশোরীর মা তাকে বাড়িতে ফিরিয়ে নিতে চাইলে মুন্না নানা অজুহাত দেখান ও মেয়েটি তাদের বাড়ি থেকে স্বর্ণালংকার চুরি করে পালিয়েছে বলে জানান। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরিও করেন মুন্না। পরে অনেক খোঁজাখুঁজির পর খবর পাওয়া যায়, মুন্না ওই কিশোরীকে টাকার বিনিময়ে বিক্রি করে দিয়েছেন।

পুলিশ সূত্রে জানা যায়, কিশোরীর পরিবারের সঙ্গে অভিযুক্ত মুন্নার পরিবারের পারিবারিক সম্পর্ক ছিল। এর সুবাদে প্রায়ই ওই কিশোরী ও তার মা মুন্নাদের বাড়িতে বেড়াতে যেতেন। গত ১৪ জুন ওই কিশোরী মুন্নার বাড়িতে বেড়াতে যায়। পরদিন ১৫ জুন মুন্না কিশোরীর মাকে জানান, তার মেয়ে কাউকে কিছু না বলে চলে গেছে। তাকে খুঁজে না পেয়ে ওইদিন মুন্না একটি নিখোঁজ ডায়েরি করেন।

আরও জানা যায়, নিখোঁজের প্রায় এক মাস পর গত ১২ জুলাই শান্ত নামে এক লোক ফোনে কিশোরীর মাকে বলেন, তার মেয়েকে মুন্না ও তার স্ত্রী টাকার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নিয়ে গেছে। সেখানে অন্যদের সহায়তায় তাকে পতিতাবৃত্তি করতে বাধ্য করা হচ্ছে।

এ বিষয়ে বান্দরবান সদর থানার উপ-পরিদর্শক (এসআই) মিঠুন সিংহ বলেন, এ ঘটনায় মামলা করা হয়েছে। মানব পাচার চক্রের অন্যান্য সদস্যকে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত আছে।

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে পুলিশের দুই শীর্ষ পদে রদবদল

পুলিশের দুই জন উচ্চপদস্থ কর্মকর্তাকে নতুন কর্মস্থলে বদলি ও...

চট্টগ্রামে গার্মেন্টসকর্মী হত্যা মামলায় একজনের যাবজ্জীবন

চট্টগ্রাম নগরের ইপিজেড থানার জয়নব বেগম নামে এক গার্মেন্টসকর্মী...

লালদিয়া টার্মিনাল হবে বৈশ্বিক লজিস্টিকস হাব : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, লালদিয়া...

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়া মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধে ডেট টেম্পারিং, চিটাগাং ডেইরি ফুডকে সাড়ে ৪ লাখ জরিমানা

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ গুঁড়ো দুধের তারিখ...

বোয়ালখালীতে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

বোয়ালখালীতে চট্টগ্রামগামী প্রবাল এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে পম্পী বড়ুয়া...

মিরসরাই প্রেসক্লাবের সভাপতি সাঈদ, সম্পাদক মাঈন উদ্দিন, কোষাধ্যক্ষ শিবলু

মিরসরাই প্রেসক্লাবের দ্বি-বার্ষিক সাধারণ সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত...

আরও পড়ুন

খাগড়াছড়িতে টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত, সড়কে পানি

খাগড়াছড়ির দীঘিনালায় শুক্রবার মধ্যরাতে কয়েক ঘণ্টার টানা বৃষ্টিতে নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। রাতভর বৃষ্টিতে বাড়তে থাকে মাইনী নদীসহ পাহাড়ি ছড়া ও খালের পানি। এ সময়...

খাগড়াছড়িতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

খাগড়াছড়িতে দুর্গম ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মদক্ষতা বৃদ্ধি, আত্মকর্মসংস্থান সৃষ্টি এবং আর্থিকভাবে স্বাবলম্বী করে তুলতে কারিগরি দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (২৫...

ডিজিটাল সেবার যুগেও অন্ধকারে কুরুকপাতা

দেশের প্রত্যন্ত এলাকাগুলোতেও এখন মোবাইল ফোন, ইন্টারনেট ও অনলাইনভিত্তিক সরকারি সেবার ব্যবহার বাড়ছে। তবে এর ব্যতিক্রম বান্দরবানের আলীকদম উপজেলার ৪ নম্বর কুরুকপাতা ইউনিয়ন। মিয়ানমার...

রামগড়ে বিজিবির অসহায়দের মাঝে খাদ্য সামগ্রী, শিক্ষা ও খেলাধুলার উপকরণ বিতরণ

দেশের সীমান্ত সুরক্ষা, মাদক ও চোরাচালান রোধের পাশাপাশি জনসেবামূলক কর্মকাণ্ডে রামগড় ব্যাটালিয়ন (৪৩ বিজিবি) অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে।আজ রবিবার (২৪ আগস্ট ) পার্বত্য...