মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ ক্রিকেটের পরেই রয়েছে আর্চারীর অবস্থান: আ জ ম নাছির

চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, বিশ্ব ক্রীড়াঙ্গনে বাংলাদেশ ক্রিকেটের পরেই আর্চারীর অবস্থান। আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে ক্রিকেটের সাথে তাল মিলিয়ে আর্চারী নিয়েও আমরা এগিয়ে যাচ্ছি।

আর্চারীর জনপ্রিয়তা ও গুণগত মান বাড়াতে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা (সিজেকেএস) আর্চারী নিয়ে নিয়মিত প্রতিযোগিতার আয়োজন করে।

তবে এই খেলাকে এগিয়ে নেয়ার জন্য প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যক্তি পর্যায়েও উদ্যোগ গ্রহণ করতে হবে। জাতীয় ও আন্তর্জাতিক মানের আর্চার তৈরির প্রত্যয়ে সিটিজি আর্চারী ক্লাব যে উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে তা নিঃসন্দেহে প্রশংসার দাবীদার। ক্লাবটি খেলোয়াড়দেরকে নিয়ে প্রথম প্রশিক্ষণের পর এবার প্রশিক্ষণ শিবিরের আয়োজন করেছে।

গত ১ জুন থেকে ৭ জুন পর্যন্ত নগরীর পলোগ্রাউন্ড মাঠে সপ্তাহ ব্যাপী এই প্রশিক্ষণ শিবিরে ৩০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেছে। আর্চার তৈরিতে এই ক্লাবকে আমার ব্যক্তিগত এবং চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।

আজ (১১ জুন) শুক্রবার সন্ধ্যায় দেওয়ানহাট মিস্ত্রিপাড়া এলাকাস্থ একটি কমিউনিটি সেন্টারে সিটিজি আর্চারী ক্লাব আয়োজিত অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

সিটিজি আর্চারী ক্লাবের প্রতিষ্ঠাতা মো. জাবির উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- উত্তর আগ্রাবাদ ওয়ার্ড কাউন্সিলর নাজমুল হক ডিউক, সিজেকেএস কাউন্সিলর আবু সুফিয়ান ঝিনুক, লায়ন্স ক্লাব কর্ণফুলী এলিট সভাপতি এম এন সাফা, সিটিজি আর্চারী ক্লাবের চেয়ারম্যান মো.রফিক মিয়া, মিস্ত্রিপাড়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক ব্যারিস্টার মোস্তাক হোসেন ওয়াসিম, মো. সাদেক, মঈনুল ইসলাম সাগর, মো. নঈম, মো.মুজিব ও মো. রাজীব বক্তব্য রাখেন। অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে অতিথিবৃন্দ সনদপত্র তুলে দেন।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে।তিনি তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানকে জাতীয় অগ্রাধিকার উল্লেখ করে বলেন, ‘দেশের পানি নিরাপত্তা...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে অভিহিত করেছেন।আজ জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে প্রধানমন্ত্রী এ...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন: তারেক রহমানকে শি জিনপিং

চীনা প্রেসিডেন্ট শি জিনপিং প্রধানমন্ত্রী তারেক রহমানকে বলেছেন, আপনার বাবা-মা দু’জনই চীনের ভালো বন্ধু ছিলেন।শুক্রবার (২৬ জুন) বেইজিংয়ের ঐতিহাসিক গ্রেট হল অব দ্য পিপলে...