শনিবার, ৮ আগস্ট ২০২৬

নৃত্যরূপ একাডেমির ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত

‌নিজস্ব প্রতি‌বেদক

‘নৃত্যে আসুক প্রাণের সুধা, ছন্দে হাসুক এই বসুধা’ এই প্রতিপাদ্যকে ধারণ করে গত ৩ জুলাই, ২০২২ তারিখে চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে নৃত্যরূপ একাডেমির ২য় বর্ষপূর্তি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠা‌নে দুইজন গুণী নৃত্যশিল্পী অনন্য বড়ুয়া এবং স্বপন বড়ুয়াকে সম্মাননা প্রদান করা হয়। এছাড়া তিন জন কৃতী শিক্ষার্থীকে সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন একুশে পদক প্রাপ্ত নাট্যজন আহমেদ ইকবাল হায়দার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ নৃত্যশিল্পী সংস্থার চট্টগ্রাম অঞ্চলের সভাপতি শারমীন হোসেন, চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমির সাধারণ সম্পাদক সাইফুল আলম বাবু, বাংলাদেশ রেলওয়ের কক্সবাজার প্রজেক্টের ডেপুটি ডিরেক্টর তরুণ কান্তি বালা এবং রেলওয়ে পাবলিক হাই স্কুলের প্রধান শিক্ষক মোঃ শরীফুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের চীফ অব ফ্লোর এন্ড সেট এবং জনসংযোগ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হিমাদ্রি বড়–য়া হিমু। অমিতা বড়–য়ার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ওড়িশি ধারার নৃত্য ‘মঙ্গলাচরণ’ পরিবেশন করে নৃত্যরূপ একাডেমির শিক্ষার্থীরা। এরপর নৃত্যরূপ একাডেমির পরিচালক নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়–য়া আরেকটি ওড়িশি নৃত্য ‘মোক্ষ’ পরিবেশন করেন। বক্তব্য ও সম্মাননা পর্বের পর নৃত্যরূপের শিক্ষার্থীরা দলীয় নৃত্য পরিবেশন করে। অনুষ্ঠানে ক্ষুদে শিক্ষার্থীদের অনবদ্য পরিবেশনা আগত দর্শকদের আনন্দ দিয়েছে। অনুষ্ঠান প্রসঙ্গে নৃত্যশিল্পী প্রিয়াংকা বড়ুয়া বলেন ‘এই আয়োজন একভাবে শিক্ষার্থীদের নৈমত্তিক নৃত্যচর্চার পাশাপাশি নৃত্য প্রদর্শনের সুযোগ সৃষ্টি করে দিয়েছে। আর নৃত্যরূপ একাডেমির অন্যতম লক্ষ্য হল মানুষের মনে শিল্পের সৌন্দর্য্যকে ছড়িয়ে দেওয়া, নৃত্যের ছন্দে মানুষকে নির্মল বিনোদন দেওয়া এবং সংস্কৃতিমনষ্ক প্রজন্ম গড়ে তোলা’।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

আলীকদম-চকরিয়া সড়কে একদিনে দুই দুর্ঘটনায় নিহত ১

বান্দরবানের আলীকদমে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশে...

চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে বাবার বাড়ি থেকে ফেরার পথে ট্রেনে কাটা...

সেপাক টাকরো কোচেস প্রশিক্ষণে অংশ নিতে থাইল্যান্ড যাচ্ছেন সোহেল

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত জাপানের নাগোয়াতে...

রোববার চট্টগ্রাম আসছেন প্রধানমন্ত্রী, বরণের প্রস্তুতি

সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথমবারের মতো আগামীকাল রোববার (৯...

‘হাসিনা কার্ড’ খেলা বন্ধ করতে ভারতের প্রতি আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে গড়ে ওঠা...

জ্বালানি সংকট মোকাবিলায় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, জ্বালানি খাতের সংকট মোকাবিলায় সরকার...

আরও পড়ুন

বিয়ে করলেন দীপ্তি চৌধুরী, বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক

বিয়ে করলেন আলোচিত উপস্থাপিকা দীপ্তি চৌধুরী। তার স্বামীর নাম মুশতাক ইবনে আইয়ুব। শুক্রবার (৫ জুন) দুপুরে রাজধানীর বাংলা মটরের একটি রেস্টুরেন্টে দুই পরিবারের উপস্থিতিতে বিয়ের...

বাংলা একাডেমির নজরুল পুরস্কার পাচ্ছেন ফাতেমা তুজ জোহরা

ফাতেমা তুজ জোহরা-এর দীর্ঘ সংগীতজীবনের স্বীকৃতি হিসেবে এবার তাকে ‘নজরুল পুরস্কার ২০২৬’-এ ভূষিত করেছে বাংলা একাডেমি। জাতীয় কবি কাজী নজরুল ইসলাম-এর গান পরিবেশন, চর্চা...

যিশুকে চুমু নিয়ে মুখ খুললেন কাজল, ২৯ বছরে প্রথমবার!

বলিউড যখন ক্রমশ আধুনিক ও সাহসী হচ্ছে, কাজল তখন নিজের তৈরি একটি গণ্ডিতে নিজেকে ধরে রেখেছিলেন। ১৯৯২ সালে ‘বেখুদি’ দিয়ে পথচলা শুরু, আর তারপর...

বাংলা নববর্ষ বরণকে ঘিরে উৎসবে মুখর চট্টগ্রাম

বাংলা নববর্ষ বরণের উৎসবকে ঘিরে সেজেছে পুরো চট্টগ্রাম। নব বৈশাখের আলপনার রঙ, গানের সুর আর আবৃত্তির মূর্ছনায় বাংলা নববর্ষ ১৪৩৩ বরণ করছে চট্টগ্রাম। ঐতিহ্যবাহী...