মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

রামু উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স পরিদর্শনে অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা

কক্সবাজারের রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৭৫ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহা-পরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। পরিদর্শন শেষে তিনি রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে হল রুমে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সাথে মতবিনিময় করেন।

১১ ই জুন শুক্রবার সকালে রামু উপজেলা হাসপাতালে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা.নাসিমা সুলতানা রামু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পৌছাঁলে ফুলেল শুভেচ্ছা দিয়ে স্বাগত জানান রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ নোবেল বড়ুয়া।

হাসপাতাল পরিদর্শন ও আলোচনা সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের এমএনসিএইচ ডাঃ মোঃ শামসুল আলম, প্রোগ্রাম ম্যানেজার ডাঃ আজিজুল আলম, কক্সবাজারের সিভিল সার্জন ডাঃ মোঃ মাহবুবুর রহমান, MOHFW এর কো-অর্ডিনেশন সেলের চীফ কো-অর্ডিনেটর ব্রিগেডিয়ার জেনারেল ডাঃআলী রামু উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নোভেল কুমার বড়ুয়াসহ UNFPA, Save the children এর প্রতিনিধিবৃন্দ।

স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানাসহ পুরো পরিদর্শক টিম রামু হাসপাতাল ও ৭৫ শয্যা করোনা ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন বলে জানা যায়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

অর্থবিল পাস: করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা, ব্যাংক হিসাব খুলতে লাগবে না টিআইএন

কয়েকটি গুরুত্বপূর্ণ সংশোধনীসহ অর্থ বিল-২০২৬ জাতীয় সংসদে পাস হয়েছে।...

ব্যাংক হিসাব খুলতে টিআইএনের বাধ্যবাধকতা প্রত্যাহারের ঘোষণা প্রধানমন্ত্রীর

সাধারণ মানুষের ভোগান্তি ও উদ্বেগ কমাতে ব্যাংক অ্যাকাউন্ট খোলা...

যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যান বাস্তবায়ন করা হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, যে কোনো মূল্যে তিস্তা ব্যারাজ...

২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেট ‘জীবনবান্ধব’ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান ২০২৬-২৭ সালের প্রস্তাবিত বাজেটকে ‘জীবনবান্ধব’ হিসেবে...

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার...

বছরে অন্তত একটি করে গাছ লাগানোর অভ্যাস গড়তে হবে : প্রধানমন্ত্রী

প্রতি বর্ষা মৌসুমে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ...

আরও পড়ুন

শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটারের বিকল্প নেই : ডাঃ ইসমাঈল

চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরোসার্জারি বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মু. ইসমাঈল হোসেন বলেছেন, শতভাগ ডেডিকেটেড নিউরোসার্জারি অপারেশন থিয়েটার এবং সম্পূর্ণ স্বাধীন নিউরোসার্জিক্যাল আইসিইউ (ICU) এখন...

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল-এর ৪৪তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।শনিবার হাসপাতালের লেকচার গ্যালারিতে অনুষ্ঠিত  সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ...

মায়ানমারে পাচারকালে সিমেন্ট বোঝাই দুটি বোটসহ আটক ২১

মায়ানমারে পাচারকালে ১ হাজার ৪৫০ বস্তা সিমেন্টসহ ২টি ফিশিং বোট জব্দ এবং ২১ জন পাচারকারীকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী।গোপন সংবাদের ভিত্তিতে বঙ্গোপসাগরে টহলরত বাংলাদেশ...

প্রখ্যাত চক্ষু চিকিৎসক অধ্যাপক রবিউল হোসেন আর নেই

দেশের প্রখ্যাত চক্ষুচিকিৎসক, চট্টগ্রাম চক্ষু হাসপাতাল ও প্রশিক্ষণ কেন্দ্রের প্রতিষ্ঠাতা অধ্যাপক রবিউল হোসেন আর নেই। আজ শনিবার দুপুর সাড়ে ১২টায় চট্টগ্রাম নগরের একটি বেসরকারি...