বুধবার, ২৯ জুলাই ২০২৬

আনোয়ারায় স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে চা দোকানের কর্মচারী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নবম শ্রেণির এক ছাত্রীকে (১৫) বিয়ের আশ্বাস দিয়ে ধর্ষণের অভিযোগে করা মামলায় এক তরুণকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গতকাল শনিবার রাতে উপজেলার বটতলী এলাকার ভাড়া বাসা থেকে মো. কায়সার (২০) নামের ওই তরুণকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া কায়সারের বাড়ি কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্ব বড় ভেওলা ইউনিয়নের সলিমাপাড়া এলাকায়। তিনি আনোয়ারা উপজেলায় একটি চায়ের দোকানে কাজ করেন।

মামলার এজহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী স্থানীয় একটি উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করে। ওই বিদ্যালয়ের সামনে চায়ের দোকানের কর্মচারী কায়সার। বিদ্যালয়ে আসা-যাওয়ার সুবাদে ওই স্কুলছাত্রীর সঙ্গে কায়সারের পরিচয় হয়। এই পরিচয় থেকে দুজনের মধ্যে প্রেমের সম্পর্ক হয়। গত ২৯ মে সকালে ওই ছাত্রী স্কুলে গেলে সেখান থেকে বিয়ের প্রলোভন দেখিয়ে কায়সারের ভাড়া বাসায় নিয়ে যায়।

সেখানে ওই ছাত্রীকে একাধিকবার ধর্ষণ করে কায়সার। পরে গত ৩১ মে সন্ধ্যায় ওই বাসা থেকে স্কুলছাত্রীকে উদ্ধার করে তার পরিবার।
এ ঘটনায় ওই স্কুলছাত্রীর মা বাদী হয়ে কায়সারকে আসামি করে আনোয়ারা থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন।

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির হোসেন বলেন, থানায় মামলা করার পরই পুলিশ অভিযানে নামে। পুলিশ বটতলী এলাকা থেকে কায়সারকে গ্রেপ্তার করে। আজ রবিবার আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মানসম্মত শিক্ষা নিশ্চিত করা সরকারের অন্যতম অগ্রাধিকার : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত...

চট্টগ্রামে হান্ডির খাবারে তেলাপোকা, ১ লাখ টাকা জরিমানা

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল...

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম...

আরও পড়ুন

চট্টগ্রামের শীর্ষ সন্ত্রাসী ডেভিড ইমন তার ৩ সহযোগীসহ যশোরে গ্রেপ্তার

চট্টগ্রামসহ দেশ জুড়ে আলোচিত সন্ত্রাসী মোবারক হোসেন ওরফে ডেভিড ইমনকে যশোরের ঝুমঝুমপুর এলাকা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় তার সহযোগী আল ইসলাম অলিফ তমাল,...

৩১ জুলাই শিল্পকলা একাডেমি চট্টগ্রামে  শ্যামল চৌধুরীর ‘চন্দ্রপ্রভা’র প্রিমিয়ার শো

বাংলাদেশে নির্মিত এই প্রথম বুদ্ধের জীবনীভিত্তিক টেলিফিল্ম ‘চন্দ্রপ্রভা’ প্রিমিয়ার শো আগামী ৩১ জুলাই শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম’র গ্যালারী হলে অনুষ্ঠিত হবে।নির্মাতা শ্যামল চৌধুরী’র...

কথা রাখলেন সাংসদ সাচিং প্রু জেরী, ২৪ ঘন্টার মধ্যে সদর হাসপাতাল পরিদর্শন 

বান্দরবানে হাম রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতি পর্যবেক্ষণে বান্দরবান সদর হাসপাতালে আকস্মিক পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য সাচিং প্রু জেরী।বুধবার (২৯ জুলাই) সকালে তিনি...

চুয়েটের পুকুরে ডুবে শিক্ষার্থীর মৃত্যু

চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট)-এর কাজী নজরুল ইসলাম হলের পুকুরে ডুবে অর্ণব সাহা (২৫) নামের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যার...