বুধবার, ১৩ মে ২০২৬

আনোয়ারায় শতবর্ষী পুকুর ভরাট করায় অর্ধলাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক । চট্টগ্রামনিউজ.কম

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার রিজুয়ান মুন্সির হাটের পাশে শতবর্ষী একটি পুকুর ভরাটের অভিযোগে এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

রবিবার (১ জুন) বিকেলে উপজেলার মোহাম্মদপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা।

জানা যায়, উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকার রিজুয়ান মুন্সির হাটের পাশে সরকারি ১ নম্বর খাস খতিয়ানভুক্ত জমির উপর শতবর্ষী একটি পুকুর এক ব্যক্তি দীর্ঘদিন ধরে পুকুরটি বালু দিয়ে ভরাট করে স্থাপনা নির্মাণের চেষ্টা করছে।

এর আগে, পুকুর ভরাট বন্ধ করতে গত ২০২৪ সালের অক্টোবরে চট্টগ্রাম জেলা প্রশাসক ও পরিবেশ অধিদপ্তর বরাবর অভিযোগ করেন স্থানীয় ইকবাল হায়দার চৌধুরী। রবিবার আবারো ওই পুকুরে বালু দিয়ে ভরাট করার কাজ শুরু করেন। পরে পেয়ে ঘটনাস্থলে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পরিদর্শনে গিয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে আবদুল মোনাফ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা বলেন, এক ব্যক্তি বালু ফেলে সরকারি পুকুর ভরাট করছে এমন অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। ওই সময় এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এই ধরনের কাজ থেকে বিরত থাকতে সতর্ক করা হয়। পুকুরটিতে সরকারি খাস ও কিছু ব্যক্তিমালিকানাধীন জমি রয়েছে। বিষয়টি সার্ভে করার পর বের হবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চলতি মৌসুমেই চট্টগ্রামকে ৭০-৮০ ভাগ জলাবদ্ধতামুক্ত করতে কাজ চলছে

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন বলেছেন, চলতি...

ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে মহানগর জাপার আহবায়ক আবু তাহেরের শোক প্রকাশ

বর্ষীয়ান রাজনীতিবিদ-বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যুতে গভীর শোক...

আমাদের সন্তানরা নির্মল আনন্দে বেড়ে উঠছে না: ডিসি জাহিদ

“আমরা সবাই এখন নিজের সন্তানকে ‘গোল্ডেন এ প্লাস’ পাওয়ানোর...

হাটহাজারীতে দ্রুতই ফ্যামেলি কার্ডের কার্যক্রম শুরু: চট্টগ্রাম জেলা প্রশাসক

চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা বলেছেন, হাটহাজারী...

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার...

আরও পড়ুন

চট্টগ্রামে সাদিয়াস কিচেন ও কুটুম্ববাড়িকে জরিমানা

চট্টগ্রাম নগরীর অলংকার মোড় এলাকায় নানা অপরাধে কুটুম্ববাড়ি রেস্তোরাঁ ও সাদিয়াস কিচেনকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।আজ বুধবার (১৩ মে) এ অভিযান পরিচালনা...

চট্টগ্রামের ফ্লাইওভারে ঝুলছিল যুবকের লাশ

চট্টগ্রাম নগরের পাহাড়তলী থানাধীন সাগরিকা ফ্লাইওভার থেকে আবু কাউসার (২৭) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (১১ মে) দিবাগত রাত ৩টার দিকে...

চট্টগ্রামের সীতাকুণ্ডে সরকারি চাল ভিন্ন মোড়কে বিক্রি, জব্দ ৫৭৮ টন চাল

চট্টগ্রামের সীতাকুণ্ডের কদম রসুল সালেহ কার্পেট গোডাউনে লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সরকারি চাল মজুত ও ভিন্ন মোড়কে বাজারজাত করার অভিযোগে ৫৭৮.৬০ টন চাল জব্দ করেছে...

গর্জনিয়ায় মালিকবিহীন ১ লাখ ইয়াবা উদ্ধার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্ত লাগোয়া কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় পুলিশের বিশেষ অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা...