বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬

বিদ্যুৎ খাতে সাড়ে ৫১ কোটি ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক

নিজস্ব প্রতিবেদক

ঢাকা ও ময়মনসিংহ বিভাগের ৯০ লাখ মানুষের জন্য নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং পরিবেশবান্ধব জ্বালানি নিশ্চিত করতে বিশ্ব বাংকের সঙ্গে সাড়ে ৫১ কোটি ডলারের ঋণ চুক্তি করেছে বাংলাদেশ সরকার।

আন্তর্জাতিক এ ঋণদাতা সংস্থার সহযোগী প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ডেভেলেপমেন্ট অ্যাসোসিয়েশন (আইডিএ) পাঁচ বছর গ্রেস পিরিয়ড ধরে ৩৫ বছরের জন্য এই ঋণ দিচ্ছে।

বৃহস্পতিবার (৩০ জুন) বিশ্ব ব্যাংক এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়, ঋণের এই অর্থ ঢাকা ও ময়মনসিংহ অঞ্চলের ২৫টি গ্রামীণ এলাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার আধুনিকীকরণে ব্যয় হবে। এর মাধ্যমে বিদ্যুৎ সরবরাহের ‘সিস্টেম লস’ কমে যাবে ২ শতাংশের বেশি।

এ ছাড়া বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের বিদ্যুৎ সরবরাহ ঘণ্টায় ৬ হাজার ৭৯০ গিগাওয়াট বাড়ানোর পাশাপাশি বিদ্যুৎ ব্যবস্থাকে জলবায়ু সহিষ্ণু করে তোলা হবে।

বাংলাদেশ ও ভুটানে বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর ড্যানডান চেন বলেন, এই কর্মসূচির মাধ্যমে নতুন ও উদীয়মান প্রযুক্তিগুলো ব্যবহার করে দ্রুত অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রয়োজন মেটাতে দেশে বিদ্যুৎ সরবরাহের কার্যক্ষমতা বাড়ানোর পাশাপাশি আরও নির্ভরযোগ্য করে তোলা যাবে।

এ কর্মসূচির আওতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের মাধ্যমে ১০০ জনের বেশি গ্রাহককে সোলার মিটার সংযোগ দেওয়া যাবে। গ্রিডে নতুন ১৫০ মেগাওয়াট সৌরবিদ্যুৎ যুক্ত হবে। ৩১ হাজার কিলোমিটার বিতরণ লাইনে ২ লাখ উন্নত মিটার বসানো যাবে।

ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেম শক্তিশালীকরণ ও নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বৃদ্ধির মাধ্যমে বার্ষিক কার্বন নির্গমন ৪১ হাজার ৪০০ মেট্রিক টন কমানোর লক্ষ্যও রয়েছে এই প্রকল্পে।

এ চুক্তির আওতায় ব্যাটারি এনার্জি স্টোরেজ সিস্টেমের জন্য ক্লিন টেকনোলজি ফান্ড থেকে দেড় কোটি ডলার অনুদানও দেওয়া হচ্ছে।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

মিরসরাইয়ে খাবারে চেতনানাশক মিশিয়ে চুরি, নারীসহ অসুস্থ-৫

চট্টগ্রামের মিরসরাইয়ে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ...

আবাসিক হোটেলে ইয়াবা সেবন ইসলামপুরে গ্রেফতার ৪

কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় ইয়াবা সেবনের প্রস্তুতিকালে সরঞ্জামাদিসহ চারজনকে গ্রেফতার...

চৌদ্দগ্রামের সিএনজি চালক বিল্লাল হত্যার প্রধান আসামী মোজাম্মেল গ্রেফতার

কুমিল্লার চৌদ্দগ্রামে রাস্তা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে...

ঈদে মিলাদুন্নবীর জশনে জুলুসে জনসমুদ্র চট্টগ্রাম  

চট্টগ্রামে লাখো মানুষের অংশগ্রহণে জনসমুদ্রে পরিণত হয়েছে পবিত্র ঈদে...

১৪১ কোটি টাকা পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের ৩ মামলা

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, স্ত্রী রুকমীলা জামান এবং তাদের...

পতেঙ্গায় কোস্ট গার্ডের অভিযানে ৩৮ লাখ টাকার মদ, ২০ লাখ টাকার শাড়ি আটক

চট্টগ্রামের পতেঙ্গা বহির্নোঙর বিচ ও চরপাড়া ঘাট এলাকায় অভিযান...

আরও পড়ুন

এডমিরাল পদে পদোন্নতি পেলেন নৌবাহিনী প্রধান খোন্দকার মিসবাহ উল আজীম

এডমিরাল পদে পদোন্নতি লাভ করেছেন নৌবাহিনী প্রধান ভাইস এডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম।আজ রবিবার (২৩ আগস্ট ) বিমান বাহিনী সদর দপ্তরে প্রধানমন্ত্রী তারেক রহমান...

সড়কপথে যুক্ত হচ্ছে ভোলা, মহাসড়ক নির্মাণকাজ দ্রুত এগিয়ে নিতে নির্দেশ প্রধানমন্ত্রীর

দ্বীপ জেলা ভোলাকে দেশের মূল সড়ক নেটওয়ার্কের সঙ্গে যুক্ত করতে রহমতপুর-হিজলা-মেহেন্দিগঞ্জ-ভোলা রুটে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ উদ্যোগ দ্রুত এগিয়ে নিতে সংশ্লিষ্টদের নির্দেশ...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ক্ষমতাসীন দল বিএনপির এই প্রার্থী সংসদ সদস্যদের ভোটে রাষ্ট্রপ্রধান নির্বাচিত হলেন।নির্বাচনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর...