রবিবার, ২ আগস্ট ২০২৬

অ্যাপল-গুগল থেকে টিকটক সরাতে মার্কিন এফসিসির চিঠি

ডেস্ক নিউজ

অ্যাপল ও গুগলকে নিজেদের অ্যাপ স্টোর থেকে চাইনিজ শর্ট-ভিডিও (স্বল্প দৈর্ঘ্যের ভিডিও) তৈরির প্ল্যাটফর্ম টিকটককে সরিয়ে দেওয়ার অনুরোধ জানিয়ে চিঠি পাঠিয়েছেন, যুক্তরাষ্ট্রের ফেডারেল কমিউনিকেশন কমিশনের (এফসিসি) প্রধান ব্রেন্ডন কার।

চিঠিতে কার বলেন, ব্যবহারকারীর অনেক সংবেদনশীল ডেটা (তথ্য) সংগ্রহ করে টিকটক। নতুন প্রতিবেদনে দেখা গেছে, এসব তথ্য বেইজিংয়ের ব্যবহার করার সুযোগ রয়েছে।

চিঠিতে তিনি অ্যাপলের সিইও টিম কুক এবং গুগলের সিইও সুন্দর পিচাইয়ের উদ্দেশে বলেন, আপনার অ্যাপ স্টোর থেকে লাখ লাখ আমেরিকান টিকটক ব্যবহার করছেন এবং তাদের সম্পর্কে বিপুল পরিমাণ সংবেদনশীল ডেটা সংগ্রহ করছে অ্যাপটি।

ব্রেন্ডন কার আরও বলেন, টিকটক বেইজিং-ভিত্তিক বাইটড্যান্সের মালিকানাধীন, যা চীনের কমিউনিস্ট পার্টির একটি প্রতিষ্ঠান। চীনের আইন অনুযায়ী দেশটির নজরদারির দাবি পূরণ করতে হয় প্রতিষ্ঠানটিকে।

গত সপ্তাহে সংবাদমাধ্যম বাজফিড জানায়, বাইটড্যান্সের কর্মীরা বারবার যুক্তরাষ্ট্রের টিকটক ব্যবহারকারীদের ডেটা ব্যবহার করছে।

ব্রেন্ডন কার বলেন, এটা স্পষ্ট টিকটক জাতীয় নিরাপত্তা ঝুঁকি তৈরি করেছে। কারণ, অ্যাপটির সংগ্রহ করা বিপুল পরিমাণ সংবেদনশীল ডেটা বেইজিংয়ের হাতে চলে যাচ্ছে।

তবে এখনও কারের চিঠির বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি অ্যাপল ও গুগল।

টিকটক ব্যবহারকারীর ডেটা নিয়ে সন্দেহের সৃষ্টি হয়েছে এবারই প্রথম নয়। সর্বশেষ বিতর্কের প্রতিক্রিয়া জানিয়ে টিকটকের একজন মুখপাত্র বলেছেন, সংস্থাটির লক্ষ্য মার্কিন ব্যবহারকারীদের ডেটার সুরক্ষা সম্পর্কে সব ধরনের সন্দেহ দূর করা।

২০২০ সালে জাতীয় নিরাপত্তা উদ্বেগের জন্য টিকটক নিষিদ্ধ করে ভারত। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন উভয়ই চীন সরকারের সঙ্গে ক্ষুদ্র ভিডিও তৈরির অ্যাপটির সম্পর্ক নিয়ে এবং কীভাবে এটি মার্কিন ব্যবহারকারীদের ডেটাকে প্রভাবিত করে, সে বিষয়ে প্রশ্ন তুলেছেন।

সম্প্রতি, টিকটক কর্তৃপক্ষ বলেছে, এটি মার্কিন ব্যবহারকারীদের ডেটা দেশটির মধ্যেই ওরাকল সার্ভারে সরিয়ে রেখেছে।

এক ব্লগ পোস্টে কোম্পানিটি জানায়, এটি ওরাকেলে মার্কিন ব্যবহারকারীদের ডেটার ডিফল্ট স্টোরেজের অবস্থান পরিবর্তন করেছে এবং মার্কিন ব্যবহারকারী ট্রাফিকের ১০০ শতাংশই এখন ক্লাউড প্রদানকারী দিয়ে হোস্ট করা হয়৷

সূত্র : দ্য ইকোনমিক টাইমস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

কৃষিসহ বিভিন্ন খাতে যুক্তরাষ্ট্রকে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান ওয়্যারহাউজিং, সয়াবিন, তুলা, গমসহ কৃষি ও...

দেশের সব বন্দরে ২৪ ঘণ্টা সেবা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর

ব্যবসা-বাণিজ্য সহজীকরণ এবং আমদানি-রফতানি কার্যক্রম ত্বরান্বিত করতে দেশের সব...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

ইসলামাবাদ রেল স্টেশন পরিদর্শন করলেন রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ এমপি বলেছেন, ঢাকা বিমানবন্দরের আদলে...

গোপন কুঠুরিতে ১৬ হাজার ইয়াবা, পুলিশের অভিযানে আটক চারজন

চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযানে একটি প্রাইভেট কার থেকে ১৬...

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তরের নগর ব্যবস্থাপনা পরিদর্শনে প্রধানমন্ত্রী

ছুটির দিনে নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশন...

আরও পড়ুন

‘শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সহযোগিতা করবে সরকার’

শিক্ষার্থীদের সৃজনশীলতা ও উদ্ভাবনী কাজকে এগিয়ে নিতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের তরুণ প্রজন্মকে বিজ্ঞান, প্রযুক্তি, গবেষণা ও উদ্ভাবনের মাধ্যমে একটি...

খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজে বিজ্ঞান মেলা

“বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার সকালে খাগড়াছড়ি ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল...

জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি

অতিথি লেখক: কল্যাণ বড়ুয়া মুক্তা ।  জাপানের সর্বোচ্চ ও আইকনিক আগ্নেয়গিরি মাউন্ট ফুজি দেখার সু‌যোগ হ‌য়ে‌ছে। র‌বিবার (৬ এ‌প্রিল ) ভো‌রে টো‌কিও আরআরকে হেড়...

১৭ দিন পরই বাতিল হয়ে যাবে অতিরিক্ত সিম, বিটিআরসির জরুরি বার্তা

বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ঘোষণা করেছে, কোনো ব্যক্তির নামে ১০টির বেশি মোবাইল সিম থাকলে সেগুলো আগামী ৩০ অক্টোবর ২০২৫ এর মধ্যে সংশ্লিষ্ট অপারেটরের...