শনিবার, ২২ আগস্ট ২০২৬

জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সের চূড়ান্ত সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে ‍উপস্থাপন

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিআইডিএ)-এর নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেছেন, ‘জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সে’র চূড়ান্ত সুপারিশলো প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের কাছে আনুষ্ঠানিকভাবে উপস্থাপন করা হয়েছে।

বৃহস্পতিবার (৩ জুলাই) আশিক চৌধুরী এ কথা বলেন।

এ সময় চলতি বছরের ১ জানুয়ারি গঠিত জাতীয় সেমিকন্ডাক্টর টাস্কফোর্সে সরকার, বেসরকারি খাত, একাডেমিয়া ও এনআরবিরা উপস্থিত ছিলেন।

টাস্কফোর্সের প্রধান দায়িত্বগুলো ছিল বাংলাদেশের প্রয়োজন ও ঘাটতির মূল্যায়ন, সম্ভাব্য সুযোগ চিহ্নিত করা এবং নীতি ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদে সুপারিশ দেয়া।

তিনি আরো বলেন, ‘আমরা সেমিকন্ডাক্টর শিল্পের বিভিন্ন ধাপে প্রতিযোগিতা করার জন্য বাংলাদেশের সক্ষমতা যাচাই করে চিপ ডিজাইনের পাশাপাশি টেস্টিং ও প্যাকেজিং খাতকে অগ্রাধিকার দেয়ার সুপারিশ করেছি।’

এগুলোকে এগিয়ে নিয়ে যেতে তিনটি ক্যাটাগরিতে মোট ২৩টি সুপারিশ করা হয়েছে।

ক্যাটাগরিগুলো হলো

১. স্কিল ডেভেলপমেন্ট বা দক্ষতা উন্নয়ন,

২. বিজনেস এনভায়রনমেন্ট অ্যান্ড পলিসি সাপোর্ট বা ব্যবসায়িক পরিবেশ ও নীতিগত সহায়তা এবং

৩. গ্লোবাল পার্টনারশিপ বা বৈশ্বিক অংশীদারত্ব।

পরবর্তী পদক্ষেপ হিসেবে প্রধান উপদেষ্টার দফতর টাস্কফোর্সের সুপারিশগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট সদস্যদের নিয়ে পৃথক একটি কার্যনির্বাহী কমিটি গঠন করবে বলেও জানান তিনি।

তিনি আরো বলেন, ‘বৈশ্বিক প্রতিষ্ঠানগুলো যখন সাপ্লাই-চেইন বৈচিত্র্যময় করতে সক্রিয়ভাবে উদ্যোগ নিচ্ছে। এসব পদক্ষেপ বাংলাদেশকে সেমিকন্ডাক্টর খাতে একটি বিনিয়োগবান্ধব, প্রতিশ্রুতিশীল ও উদীয়মান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত করবে। এ লক্ষ্যে আগামীর সরকারগুলোও সক্রিয় ভূমিকা রাখবে বলেও নিজের আশাবাদ ব্যক্ত করেন আশিক চৌধুরী।’

ইউএনবি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

বিএনপির সদ্য সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ায় দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীকে ভারপ্রাপ্ত মহাসচিব করা হয়েছে।বৃহস্পতিবার (২০ আগস্ট)...

রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে চীনের অভিনন্দন

বাংলাদেশের নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছে চীন। একই সঙ্গে বাংলাদেশ ও চীনের মধ্যকার সম্পর্ক আরও গভীর করার প্রত্যয় ব্যক্ত করেছে দেশটি।বৃহস্পতিবার...