শুক্রবার, ৭ আগস্ট ২০২৬

স্টারলিংক চালুতে বাংলাদেশের সরকারি কর্মকর্তাদের প্রশংসা স্পেসএক্স ভাইস প্রেসিডেন্টের

চট্টগ্রাম নিউজ ডেস্ক :

বাংলাদেশে স্যাটেলাইট ইন্টারনেট সেবা ‘স্টারলিংক’ সফলভাবে চালু করতে সরকারের কর্মকর্তাদের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট লরেন ড্রেয়ার।

শুক্রবার (১৮ জুলাই) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে এ প্রশংসা করেন তিনি।

লরেন ড্রেয়ার বলেন, ‘আমরা ১৫০টিরও বেশি দেশ ও অঞ্চলে কাজ করি। কিন্তু এত দ্রুত ও দক্ষতার সঙ্গে সিদ্ধান্ত গ্রহণ আগে কখনও দেখিনি। স্পেসএক্স-এর পক্ষ থেকে আপনাদের ধন্যবাদ জানাই। আমরা আপনার লোকজনের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে মুখিয়ে আছি।’

বৈঠকে দেশের কানেক্টিভিটি প্রসার ও ডিজিটাল স্বাস্থ্যসেবা নিয়ে অধ্যাপক ইউনূস বলেন, ‘এখন বর্ষাকাল, চারদিক সবুজ আর পানি। তবে বন্যা ও জলাবদ্ধতা বাস্তবতা। এই পরিস্থিতিতে নির্ভরযোগ্য প্রযুক্তির মাধ্যমে ভালো কানেক্টিভিটি অত্যন্ত জরুরি।’

তিনি বলেন, ‘পার্বত্য অঞ্চলের দূরবর্তী এলাকায় উন্নত ইন্টারনেট সংযোগের বিশেষ প্রয়োজন। এসব এলাকায় ভালো শিক্ষক ও ডাক্তার মেলে না। আমরা ১০০টি স্কুলে অনলাইন শিক্ষা চালু করতে চাই, যাতে বিচ্ছিন্ন এলাকার শিক্ষার্থীরা উপকৃত হয়।’

স্বাস্থ্যসেবায় ডিজিটাল পদ্ধতির গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘দূরবর্তী এলাকার মানুষ যাতে অনলাইনে ডাক্তারদের পরামর্শ নিতে পারে, সেজন্য ডিজিটাল স্বাস্থ্যসেবা চালু করা হবে। এতে চিকিৎসার ইতিহাসও সংরক্ষিত থাকবে।’

অধ্যাপক ইউনূস বলেন, ‘এটি গর্ভাবস্থায় নারীদের জন্যও কার্যকর হবে। তারা ঘরে বসেই অনলাইনে ডাক্তারের পরামর্শ নিতে পারবেন। এমনকি প্রবাসীরাও এই সেবা ব্যবহার করতে পারবেন, যাতে ভাষাজনিত অস্বস্তি দূর হয়।’

তিনি লরেন ড্রেয়ারকে উদ্দেশ করে বলেন, ‘ছোট ছোট যে উদ্যোগ আমরা নিচ্ছি, আপনারা চাইলে এগুলোকে বৈশ্বিক পরিসরে নিয়ে যেতে পারেন।’

অধ্যাপক ইউনূসের এই উদ্যোগের প্রশংসা করে লরেন ড্রেয়ার বলেন, ‘আপনি যে দৃষ্টান্ত তৈরি করছেন, তা নিয়ে অন্য দেশের নেতাদের সাথেও আমরা কথা বলবো। আপনার মডেল অনেক দেশের জন্য অনুকরণীয় হতে পারে।’

বৈঠকে দুর্নীতির বিরুদ্ধে প্রধান উপদেষ্টার প্রচেষ্টারও প্রশংসা করেন স্পেসএক্সের ভাইস প্রেসিডেন্ট।

এসময় স্পেসএক্সের গ্লোবাল এনগেজমেন্ট কনসালট্যান্ট রিচার্ড গ্রিফিথস, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টার ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি বিষয়ক বিশেষ সহকারী ফয়েজ আহমদ তৈয়্যব, বিডা ও বেজার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সূত্র; বাসস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে সদরঘাট থানায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে যুবক নিহত

নগরের সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে মো...

পতেঙ্গায় মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নগরের পতেঙ্গা থানাধীন লিংক রোড এলাকায় মোটরসাইকেল ও ট্রাকের...

চট্টগ্রাম প্রেসক্লাবের ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

চট্টগ্রাম প্রেসক্লাব কর্তৃক আয়োজিত ‘জুলাই বিপ্লব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট’-এর...

নদী দূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার কোনো সুযোগ নেই : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, নদীদূষণ এখন দুর্বিষহ পর্যায়ে পৌঁছেছে।...

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ রাকিবের, তুললেন সেলফি

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের ইচ্ছা পূরণ হলো তাবিউল...

প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে স্বপ্নপূরণ হলো ক্ষুদে সংগীতশিল্পী অনুশ্রীর, মিলল হারমোনিয়াম উপহার

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাতের মধ্য দিয়ে স্বপ্নপূরণ হলো...

আরও পড়ুন

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার হবে স্বচ্ছ, নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য : প্রধানমন্ত্রী

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাদের স্মৃতিকে ধরে করে রাখতে নিজ নিজ এলাকার সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও সড়কের নামকরণ করার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী...

বাংলাদেশে সৌদি বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশে সৌদি আরবের বিনিয়োগ আরও বাড়ানোর আহ্বান জানিয়েছেন।বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগের ওপর গুরুত্বারোপ করে তিনি বলেন, বাংলাদেশে এখন বিনিয়োগের...

বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিশ্বব্যাপী বাংলাদেশের অবস্থান সবসময় শান্তির পক্ষে।মার্কিন প্রশান্ত মহাসাগরীয় নৌবহরের কমান্ডার অ্যাডমিরাল স্টিফেন টি. কোহলার প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ...

অর্থনৈতিক অঞ্চলকে সবুজ শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান প্রধানমন্ত্রীর

শিল্পায়নের সঙ্গে পরিবেশ সুরক্ষার সমন্বয় ঘটিয়ে দেশের অর্থনৈতিক অঞ্চলগুলোকে সবুজ, আধুনিক ও বিনিয়োগবান্ধব শিল্পাঞ্চল হিসেবে গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।আজ সোমবার দুপুরে...