শুক্রবার, ২১ আগস্ট ২০২৬

ইউনেস্কোর ৪৩তম সাধারণ পরিষদের সভাপতি হলো বাংলাদেশ

ঢাকা প্রতিনিধি । চট্টগ্রামনিউজ.ক

বিশ্ব সাংস্কৃতিক সংস্থা ইউনেস্কোর ৪৩তম সাধারণ সম্মেলনের সভাপতি নির্বাচিত হয়েছেন বাংলা‌দে‌শের স্থায়ী প্রতি‌নি‌ধি ও ফ্রা‌ন্সের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা। তি‌নি ৩ ভো‌টে জাপা‌নের প্রতি‌নি‌ধি রাষ্ট্রদূত‌ টেক‌হি‌রো কা‌নো‌কে হা‌রি‌য়ে ইউনেস্কোর সভাপতি নির্বাচিত হন।
প‌্যা‌রিস ও ঢাকার কূটনী‌তিকরা খন্দকার তালহার সভাপতি নির্বাচিত হওয়ার তথ‌্য নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আজ মঙ্গলবার (৭ অক্টোবর) প্যারিসে ইউনেস্কোর অধিবেশনে অনুষ্ঠিত নির্বাচনে জাপানের প্রার্থীকে পরাজিত করে সংস্থাটিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি খন্দকার এম তালহা সভাপতি পদে নির্বাচিত হয়েছেন।

বাংলাদেশের ইউনেস্কো সদস্যপদ অর্জনের ৫৩ বছরের ইতিহাসে এই প্রথমবারের মতো কোনো বাংলাদেশি প্রতিনিধি সভাপতি পদে নির্বাচিত হলেন—যা দেশের কূটনৈতিক ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও ঐতিহাসিক অর্জন।

শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা খালিদ মাহমুদ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, এই সাফল্যে গভীর আনন্দ ও গর্ব প্রকাশ করে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. সি. আর. আবরার আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।

এক বিবৃতিতে শিক্ষা উপদেষ্টা বলেন, ইউনেস্কোতে বাংলাদেশের সভাপতি পদে নির্বাচিত হওয়া নিঃসন্দেহে এক অসাধারণ অর্জন। এটি কেবল বাংলাদেশের কূটনৈতিক সাফল্য নয়, বরং জাতীয় মর্যাদা ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার প্রতিফলন। এই অর্জনের মাধ্যমে বাংলাদেশ সফট পাওয়ার হিসেবে বিশ্বের দরবারে আরও দৃঢ় অবস্থান তৈরি করেছে।

তিনি আরও বলেন, ১৯৫টি সদস্য রাষ্ট্রের মধ্যে সহযোগিতা, সংহতি ও পারস্পরিক সম্পর্কের বিস্তারের মাধ্যমে বাংলাদেশ আন্তর্জাতিক অঙ্গনে নতুন উচ্চতায় পৌঁছেছে। এই বিজয় দেশের জন্য নতুন সম্ভাবনা ও দিগন্ত উন্মোচন করবে।

চট্টগ্রাম নিউজ/ এসডি/

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন news@chattogramnews.com ঠিকানায়।

সর্বশেষ

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ...

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি...

মিরসরাইয়ে বিএসআরএমের চালান থেকে চুরি হওয়া ১২ টন রড উদ্ধার, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের মিরসরাইয়ে বিএসআরএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া ১২...

আরও পড়ুন

চট্টগ্রামে জুয়েলারি দোকানে ১৩ বছর চাকরি করে ৯৯ ভরি স্বর্ণ সরিয়েছেন কর্মচারী

চট্টগ্রাম নগরের পাঁচলাইশে একটি জুয়েলারি দোকান থেকে আত্মসাৎ করা ৫৫ পিস স্বর্ণের চুড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) পাঁচলাইশ মডেল থানা পুলিশ। উদ্ধার...

প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিলেন দুজন

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভায় প্রতিমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন দুজন। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের...

শপথ নিলেন নতুন চার মন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন মন্ত্রিসভার নতুন চারজন সদস্য শপথ নিয়েছেন। শুক্রবার (২১ আগস্ট) নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর তাদের শপথ পাঠ করান।শপথ নেওয়া...

শপথ নিতে বঙ্গভবনে নবনির্বাচিত রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিতে বঙ্গভবনে প্রবেশ করেছেন নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যা ৫টা ৫০ মিনিটের দিকে তার গাড়িবহর বঙ্গভবনে...